Friday, February 27, 2026
HomeScrollকমিশনের সামনে শুভেন্দুর বিক্ষোভ মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের
Suvendu Adhikari

কমিশনের সামনে শুভেন্দুর বিক্ষোভ মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের

পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারী নিরাপত্তাকে রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, নির্দেশ আদালতের

কলকাতা: নির্বাচন কমিশনের সামনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিক্ষোভ দেখানোর ঘটনার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ২৪ ফেব্রুয়ারি যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবার তা নিয়েই বড় নির্দেশ দিল আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট (Report) জমা করতে হবে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে। পাশাপাশি, আদালত এও নির্দেশ দিয়েছে যে, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারী নিরাপত্তাকে রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

সিইও দফতরে ঢোকার মুখে বিক্ষোভ ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার  কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় শুভেন্দু অধিকারীর আইনিজীবীর তরফে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেদিন সেই অনুমতি মঞ্জুর করে।

আরও পড়ুন: রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের!

ওইদিন ঘটনার প্রেক্ষাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, মঙ্গলবার নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে শুভেন্দু অধিকারী বিক্ষোভের মুখে পড়েন। এমনকি তাঁর দিকে জুতো ছোড়ার ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার রিপোর্ট তলব করল হাইকোর্ট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin