Monday, July 13, 2026
HomeBig newsবিশাল লক্ষ্য, ভেঙে পড়ল জিম্বাবোয়ে! ৭২ রানের বড় জয় ভারতের
India vs Zimbabwe

বিশাল লক্ষ্য, ভেঙে পড়ল জিম্বাবোয়ে! ৭২ রানের বড় জয় ভারতের

১৮৪ রানে শেষ হল জিম্বাবোয়ের ইনিংস

ওয়েব ডেস্ক : সুপার ৮-এর ম্যাচে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৭২ রানে জিতল ভারত (India)। এদিন প্রথম ব্যাটিং করে স্কোর বোর্ডে ২৫৬ রান তুলেছিলেন অভিষেক শর্মারা (Abhishek Sharma)। ফলে এই ম্যাচ যে ভারত জিতবে তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছিলেন সিকন্দর রাজারা। কিন্তু এত বড় লক্ষ্যকে ধরতে পারলেন না তাঁরা। ১৮৪ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ফলে এই ম্যাচ অনায়াসে জিতে নেয় ভারত।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। এদিন ঈশানের জায়গায় অভিষেকের সঙ্গে ওপেন করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুরু থেকেই ভালো ব্যাটিং শুরু করেছিলেন অভিষেক ও সঞ্জু। কিন্তু এদিন স্টার্ট পেলেও এদিন ফের ব্যর্থ হলেন স্যামসন। ২৪ রান করে প্যাবিলিয়নে ফেরেন তিনি। অন্যদিকে চলতি বিশ্বকাপে একদম ছন্দে ছিলেন না অভিষেক। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

তিন নম্বরে নেমে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান। ভারতের দারুন ব্যাটিংয়ের জন্য ১৩ ওভারেই ১৫০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া (Team India)। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন। শেষে ফিনিশিং টাচ দেন হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা। তাঁরা যথাক্রমে ৫০ ও ৪৪ রানের ইনিংস খেলেন। যার ফলে স্কোর বোর্ডে ২৫৬ রান তুলতে সক্ষম হয় ভারত। ফলে ম্যাচ জিততে হলে জিম্বাবোয়েকে ২৫৭ রান করতে হতো।

আরও খবর : ফর্মে ফিরলেন অভিষেক, তিলক! ‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবোয়েকে ২৫৭ রানের টার্গেট দিল ভারত

এই বিশাল রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন জিম্বাবোয়ের (Zimbabwe) ব্যাটাররা। কিন্তু ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ করতে পারেন তাঁরা। ফলে ৭২ রানে এই ম্যাচ জিতে নেয় ভারত। এদিন জিম্বাবোয়ের হয়ে দারুন ব্যাটিং করেছেন ব্রায়েন বেনেট। ৫৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক সিকন্দর রাজা ২১ বলে ৩১ রানের ইনিংস খেলেন। কিন্তু বাকি ক্রিকেটাররা তেমন রান পাননি।

অন্যদিকে ভারতের হয়ে এদিন তিন উইকেট নেন অর্শদীপ সিং। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে একটি করে উইকেট নিয়েছেন। কিন্তু অনেক রান দিয়ে ফেলেন তাঁরা। কিন্তু, এদিনের ম্যাচ অনায়াসে জিতে নেয় ভারত। এর পরেই ভারতের ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তা হবে ১ মার্চ, ইডেনে। এই ম্যাচ দুই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে দল এই ম্যাচ জিতবে, তারাই সেমিফাইনালে পৌঁছবে। সেই ম্যাচে ভারত কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto