Monday, July 13, 2026
HomeScrollSIR -এ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!
SIR

SIR -এ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!

৬১ জনের একটি তালিকা অনুমোদন করা হয়েছে!

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে আতঙ্কে মৃত ও হয়রানির অভিযোগে চিহ্নিত পরিবারগুলির পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। আর্থিক সহায়তার পর এবার সেই পরিবারগুলির সদস্যদের চাকরি দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ৬১ জনের একটি তালিকা অনুমোদন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এই তালিকায় এসআইআর (SIR) আতঙ্কে মৃত ৫৬ জনের পরিবারের নিকট আত্মীয়দের নাম রয়েছে। পাশাপাশি নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়া ও হয়রানির অভিযোগে চিহ্নিত আরও পাঁচটি পরিবারের একজন করে সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রের দাবি, সকলকেই হোমগার্ড পদে নিয়োগ করা হবে।

আরও খবর : যে চিঠি লেখার কথা ছিল মোদির, লিখে দিল তৃণমূল!

জানা গিয়েছে, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা ও নদিয়া-এই ১৪ জেলার মোট ৬১টি পরিবারের একজন করে সদস্য চাকরি পাবেন।

সূত্রের খবর, এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্ক বা চাপ সহ্য করতে না পেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন। বিশেষ করে অল্পবয়সে মৃত ব্যক্তি বা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুর ঘটনাগুলিকে অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, সমস্ত মন্ত্রীর উপস্থিতিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto