ওয়েবডেস্ক- বামাক্ষ্যাপার (Bamakhepa) জন্মস্থান নিয়ে জনস্বার্থ মামলা (PIL)। মামলা খারিজ কলকাতা হাইকোর্টে (High Court) । আবেদনকারীর দাবি বামাক্ষ্যাপার জন্মস্থান নিয়ে একটি শুটিং হয় বীরভূমের রামপুরহাট থানা অঞ্চলে। শুটিং-এর জন্য যে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল শুটিংয়ের পর সেই স্ট্রাকচার ভাঙা হয়নি। ওই সিরিয়ালে শুটিংয়ের স্থানটিকেই বামাক্ষ্যাপার আসল জন্মস্থান বলে দেখানো হয়। ফলে দর্শনার্থীরা এখন ওই শুটিং স্থলে বামাক্ষ্যাপার আসল জন্মভিটে হিসাবে পরিদর্শন করে। সেখান থেকে দর্শনার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আবেদনকারীর দাবি এ বিষয়ে আদালত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ এটি সম্পূর্ণ দেওয়ানি বিষয়। তাই এটি জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণযোগ্যতা পায় না। আবেদনকারীকে নির্দিষ্ট আদালতে আবেদন জানাতে হবে।
উল্লেখ্য, বামাক্ক্যাপার জন্মস্থান সংক্রান্ত বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে একটি জনস্বার্থ (PIL) মামলা দায়ের করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়।
আরও পড়ুন- আইন না মেনেই শিশুকন্যা দান! বিরাট পদক্ষেপ নিল চাইল্ড লাইন
বামাক্ষ্যাপার জন্মস্থান এই বাংলার বীরভূমের রামপুরহটের আটলা গ্রামে। তিনি ১৮৩৭ সালে এই গ্রামেই জন্ম নেন, পরে তিনি তারাপীঠে সাধনা করতেন। তিনি দেবী তারা’র সাধনা করতেন, তাঁকে মা বলেই ডাকতেন। ক্রমেই তিনি তারাপীঠের এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন, পরে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।
দেখুন আরও খবর-






