Monday, June 29, 2026
HomeScrollবসন্তের বিকেলেই কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি
Weather Forecast

বসন্তের বিকেলেই কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি

বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস?উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি

কলকাতা: রাজ্যে প্রবল দুর্যোগের সম্ভাবনা। সকাল থেকে কড়া রোদের দাপট কাটিয়ে বিকেলেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Kolkata Rainfall)। কলকাতা ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কালবৈশাখী। বৃহস্পতিবার বিকেল নাগাদ হঠাৎ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। বিধাননগর ও দমদম এয়ারপোর্টে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বাগুইহাটি এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি। ঝড়ের ধাক্কায় কলেজ স্কোয়ার এলাকায় ভেঙে পড়েছে গাছ।উত্তর ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় শিলা বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপট চলছে। আচমকা বৃষ্টির জেরে কমে এসেছে তাপমাত্রা। ঝড়ের তীব্র ধাক্কায় কলেজ স্কোয়ার এলাকায় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।এ দিন বৃষ্টির দাপটে কলকাতায় নামতে পারছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে চক্কর কাটতে হয়েছে মমতার বিমানকে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের নেপথ্যে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ বৃহস্পতিবার একাধিক জেলায় রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। এ ছাড়া, উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের জানাছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিযেছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে বৃষ্টি বাদলার জোরাল সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ১ ঘণ্টা ২০ মিনিট চক্কর কাটার পর বিমানবন্দরে নামল মুখ্যমন্ত্রীর বিমান

শুক্রবার ২৭ মার্চ থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় শুক্রবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চার জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের (North Bengal Weather) কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার কয়েকটি জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO