Monday, August 17, 2026
HomeScrollজোম্যাটোর পথে সুইগি, বাড়ল প্ল্যাটফর্ম ফি!
Zomato-Swiggy

জোম্যাটোর পথে সুইগি, বাড়ল প্ল্যাটফর্ম ফি!

প্রতি অর্ডারেই খরচ বাড়ছে গ্রাহকদের...

ওয়েব ডেস্ক: অনলাইনে খাবার অর্ডার (Online Food Order) এখন অনেকেরই রোজকার অভ্যাস। তবে সেই অভ্যাসে এবার বাড়তি চাপ পড়তে চলেছে পকেটে। জোম্যাটোর (Zomato) পর এ বার প্ল্যাটফর্ম ফি বাড়াল সুইগিও (Swiggy)। ফলে প্রতি অর্ডারেই খরচ বেড়ে যাচ্ছে গ্রাহকদের।

সুইগি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে করা হয়েছে ১৭.৫৮ টাকা (জিএসট-সহ)। আগে যা ছিল ১৪.৯৯ টাকা। অন্যদিকে, জোম্যাটোও সম্প্রতি তাদের চার্জ ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪.৯০ টাকা (জিএসটি ছাড়া) করেছে। ট্যাক্স যোগ করলে কার্যত দুই সংস্থার চার্জ এখন কাছাকাছিই।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কড়া RBI, ডিজিটাল পেমেন্টে করার সময় মাথায় রাখবেন কি কি?

এই ফি বাড়ানোর পিছনে একাধিক কারণ দেখাচ্ছে সংস্থাগুলি। অ্যাপের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন, ডেলিভারি পরিকাঠামো সচল রাখা, এই সব খাতে খরচ মেটাতেই প্ল্যাটফর্ম চার্জ নেওয়া হয় বলে দাবি তাদের। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি ও সামগ্রিক খরচ বৃদ্ধির প্রভাবও পড়ছে এই খাতে।

যদিও অঙ্কের হিসাবে এই বৃদ্ধি খুব বেশি নয়, তবে নিয়মিত যারা অনলাইনে খাবার অর্ডার করেন, তাদের মাসিক খরচে এর প্রভাব পড়তেই পারে। প্রতিটি অর্ডারে কয়েক টাকা করে বাড়লেও, মাসের শেষে মোট খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

এরই মধ্যে বাজারে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে র‍্যাপিডো। তাদের ‘Ownly’ পরিষেবায় গ্রাহকদের থেকে অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে। ফলে প্রতিযোগিতা আরও বাড়ার ইঙ্গিত দেখছে সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে, ফুড ডেলিভারি বাজারে দামের এই টানাপোড়েনে শেষ পর্যন্ত লাভবান হবেন গ্রাহক, নাকি চাপ বাড়বে? এখন সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor