Thursday, March 26, 2026
HomeScrollভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ, কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা
Mamata Banerjee

ভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ, কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা

বিএলএ-২ এবং কাউন্সিলরদের ডাকা হয়েছে ওই বৈঠকে

কলকাতা: এসআইআর-এর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলিতে কত নাম বাদ পড়ল, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। আজ মঙ্গলবার বাংলায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। বুথভিত্তিক এই পরিসংখ্যান দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে। আর তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে (Bhawanipore) বাদ পড়েছেন প্রায় ৪৫ হাজার ভোটার। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নির্বাচন কমিশন বুথভিত্তিক এই পরিসংখ্যান প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Calls Emergency Meeting) নিজের বুথ অর্থাৎ, মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। তালিকায় দেখা যাচ্ছে, ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।সূত্রের খবর, এসব তথ্য হাতে পেয়ে কালীঘাটের বাড়িতে বাসভবনে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলএ-২ এবং কাউন্সিলরদের ডাকা হয়েছে ওই বৈঠকে।মনে করা হচ্ছে, কাদের নাম বাদ পড়ল, তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:যুবভারতী-কাণ্ডে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto