Saturday, March 14, 2026
HomeScrollশনিবার কলকাতায় প্রধানমন্ত্রী! ব্রিগেডে মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ!
Narendra Modi

শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী! ব্রিগেডে মোদির সভা ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ!

কড়া নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ

কলকাতা: নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে Brigade Parade Ground এলাকায়। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানকে সামনে রেখে সাজ সাজ রব প্রশাসনের মধ্যে। জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, সভাস্থলের আশপাশের এলাকা ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে ওই এলাকায় কোনও ড্রোন উড়তে দেওয়া হবে না। তবে নজরদারির জন্য আশপাশের বহুতল ভবন থেকে বাইনোকুলার ব্যবহার করে নজরদারি চালানো হবে।

আরও পড়ুন: রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

সভাকে কেন্দ্র করে প্রায় ৩ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। ব্রিগেড ও সংলগ্ন এলাকাকে একাধিক সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। চার থেকে পাঁচটি সেক্টর মিলিয়ে নজরদারি করবেন যুগ্ম কমিশনার স্তরের আধিকারিকরা। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি পদমর্যাদার অফিসার।

এদিকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী মিছিল আসার কথা রয়েছে। শিয়ালদহ, হাওড়া, শ্যামবাজার ও দক্ষিণ কলকাতা-সহ বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের মিছিল ব্রিগেডের দিকে যাবে। সেই সব রাস্তায় বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং প্রায় ৫০টি পিকেট।

প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শিয়ালদহ, হাওড়া ও শ্যামবাজারমুখী বেশ কিছু রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়ে-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked