HomeScrollআব্রারকে দলে কেন নেওয়া হল? বিতর্কের মাঝেই মুখ খুলল সানরাইজার্স
Sunrisers Leeds

আব্রারকে দলে কেন নেওয়া হল? বিতর্কের মাঝেই মুখ খুলল সানরাইজার্স

এ নিয়ে ম্যানেজমেন্টের মধ্যে কোনও আলোচনা হয়নি, জানিয়েছেন কোচ

ওয়েব ডেস্ক : দ্য হান্ড্রেডের (The Hundred) নিলামে পাকিস্তানের বোলার আব্রার আহমেদকে কিনেছে সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ফ্রাঞ্চাইজিকে। আর এ নিয়ে এবার মুখ খুললেন দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরি (Daniel Vettori)। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের প্রয়োজন দেখেই।

গত বৃহস্পতিবার ২ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে পাকিস্তানের স্পিনারকে কিনেছিল সান টিভির মালিকানাধীন দল সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। এর পরেই অনেক ক্ষুব্ধ ভক্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এনিয়ে ভেত্তোরি জানিয়েছেন, আদিল রশিদকে নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তাঁকে নিয়ে নেয় সাউদার্ন ব্রেভ। তাই আমাদেরকে বিদেশি স্পিনারের দিকে ঝুঁকতে হয়েছে। তালিকায় স্পিনারদের মধ্যে ছিলেন আব্রারও।

আরও খবর : ভারতীয় ফুটবলে শোকের ছায়া! প্রয়াত নামধারী এফসি’র ফুটবলার

মূলত, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে, ভারতের জনপ্রিয় লিগ আইপিএল-এ খেলতে পারেন না পাক ক্রিকেটাররা। তবে বিদেশে ভারতীয় মালিকাধীন দলগুলিতে সুযোগ পেয়ে থাকেন তাঁরা। কিন্তু এবার দলে আব্রারকে (Abrar Ahmed) নেওয়া নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।

তবে ভেত্তোরি জানিয়েছেন, পাক ক্রিকেটারদের না নেওয়া নিয়ে ম্যানেজমেন্টের মধ্যে কোনও আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন, আমরা দলের জন্য সেরা বিকল্প খুঁজছিলাম। সঙ্গে তিনি জানিয়েছেন, শুধু আব্রার নয়, রিশাদ হোসেন, উসমান তারেকও নজরে ছিল। তবে পাক স্পিনারকে দলে নেওয়া নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সানরাইজার্স লিডসকে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News