Tuesday, April 28, 2026
HomeScrollসংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলা, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে স্বস্তিতে মহুয়া
Mahua Moitra

সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলা, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে স্বস্তিতে মহুয়া

শুক্রবার এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে

কলকাতা: টাকার বিনিময়ে সংসদে আদানি-বিরোধী প্রশ্ন তোলার অভিযোগের মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Mitra)। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের (CBI) চার্জশিট পেশ সংক্রান্ত দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

শুক্রবার এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মহুয়া মৈত্র, অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিস পাঠিয়েছে।

আর পড়ুন: ‘বাংলার যুব সাথী’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি ছিল, এক শিল্পপতির কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মহুয়া।

এই অভিযোগের জেরে সংসদীয় কমিটির মুখোমুখি হতে হয় মহুয়াকে। পরবর্তীতে লোকসভা ভোটের প্রায় এক মাস আগে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। তবে সেই বছরই অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হন তিনি। এদিকে মামলার তদন্ত চালাতে থাকে সিবিআই। পরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য দিল্লি লোকপালের অনুমতিও মেলে। দিল্লি হাই কোর্ট সিবিআইকে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। এরপর বিষয়টি নিয়ে লোকপাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। মামলাটি প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওঠে। লোকপাল আইনের ২০ নম্বর ধারা অনুযায়ী এই মামলা লোকপালের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করে দিল্লি হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188