Friday, February 27, 2026
HomeScrollরবিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে কলকাতায় পা রাখল টিম ইন্ডিয়া!
Team India

রবিবারের হাইভোল্টেজ ম্যাচের আগে কলকাতায় পা রাখল টিম ইন্ডিয়া!

'ডু অর ডাই' ম্যাচের আগে কলকাতায় এলেন সূর্যকুমাররা!

ওয়েব ডেস্ক : রবিবার, ১ মার্চ ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের (India) কাছে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এই ম্যাচ হবে কলকাতা (Kolkata) ইডেনে (Eden)। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। আর এই ম্যাচের আগে শহরে এল ভারতীয় দল। এদিন চেন্নাই থেকে কলকাতায় আসল টিম ইন্ডিয়া (Team India)।

সূত্রের খবর সায়েন্সিটির উল্টোদিকের হোটেলে থাকার কথা ভারতীয় দলের। মূলত, কেকেআর-এ খেলার সময় থেকেই এই হোটেলে থাকেন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে আইপিএল তিনি জিতেছেন, সব ওই হোটেলে থেকেই। এছাড়া কালীঘাটে পুজো দেওয়ার কথা গম্ভীরের। মূলত, ভারতীয় দলের সঙ্গে যে শহরে যান, সেখানকার মন্দিরে গিয়ে পুজো দেন ভারতের কোচ। দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতা এসেও তিনি পুজো দিয়েছেন কালীঘাটে।

আরও খবর : সেমিফাইনালে যেতে গেলে কোন অঙ্ক মেলাতে হবে ভারতকে?

অন্যদিকে আগামী ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে ক্যারিবিয়ানদের পরাস্ত করলেও কি সেমি ফাইনালে যাওয়া যাবে? কী বলছে সমীকরণ? মূলত, গ্রুপ ১-এ দুটি ম্যাচে জিতে ৪ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের (Semi Final) টিকিট পাকা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুটি ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে। ফলে দুই দলের বর্তমান পয়েন্ট ২। এদিকে তালিকায় শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। তার পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রান রেটের কারণে তাঁরা এই স্থানে রয়েছে। তাদের রানরেট +১.৭৯১। এর পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার রান রেট -০.১০০। অন্যদিকে দুটি ম্যাচ হারার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে।

তবে, আসন্ন ম্যাচে রান রেট ততটা গুরুত্বপূর্ণ হবে না। কারণ, ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) পয়েন্ট হল ২। বাকি আর মাত্র একটি ম্যাচ। আগামী ১ মার্চ ইডেনে দুই দল মুখোমুখি হবে। ফলে সেই ম্যাচ যে জিতবে, তারা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করবে। আর যে দল হারবে, তারা ছিটকে য়াবে। কিন্তু, বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচ যদি বাতিল হয়, সেক্ষেত্রে দেখা হতে পারে রান রেট। আর তা যদি হয়, তাহলে ভারতের কাছে সেমিফাইনালে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। আর সেমিফাইনালে জায়গা পাকা করে নেবে ক্যারিবিয়ানরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola