Tuesday, March 17, 2026
HomeBig newsভবানীপুরে কনফিডেন্ট মমতা, কী বললেন দেখে নিন
Mamata Banerjee

ভবানীপুরে কনফিডেন্ট মমতা, কী বললেন দেখে নিন

হটসিট ভবানীপুর, মুখোমুখি মমতা-শুভেন্দু

কলকাতা: প্রত্যাশিতই ছিল। তা সত্যি করে ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur Constituency) তৃণমূলের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর ও নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তার ২৪ ঘণ্টার মধ্যে ভবানীপুরে (Bhabanipur) তাঁর বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে বাড়িতে মমতার উপস্থিতিতে ২৯১ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)।

বাংলার রাজনীতিতে দুই হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম। সোমবার দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীকে  (Suvendu Adhikari) প্রার্থী করেছে বিজেপি। তার ২৪ ঘণ্টার মধ্যে ভবানীপুর কেন্দ্রে তাঁর বিরুদ্ধে সম্মুখ সমরে নেমে পড়লেন মমতা। এবার বিধানসভা কেন্দ্রে হটসিট ভবানীপুর (Hot Seat Bhabanipur)। এই কেন্দ্রে এবার লড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। শুভেনু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াই হতে চলেছে। এ দিন প্রার্থী তালিকা ঘোষণার সময়ে ভোটের সুরও বেঁধে দেন মমতা, ‘২৬-এর ভোটে ২২৬-এর বেশি আসন পাব।’ভবানীপুরে জয়ের বিষয়েও একশো শতাংশ আত্মবিশ্বাসী তিনি। মমতার কথায়, ‘অনেক ভোটে জিতব।’ প্রার্থী ঘোষণার আগেই ভবানীপুরে দেওয়াল লেখা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের কথায়, রাজ্যের ২৯৪টি আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আর সেই কারণে দেওয়াল লেখা শুরু হয়েছে।

আরও পড়ুন: ২৯১ আসনে প্রার্থী ঘোষণা , তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক

ভবানীপুর বিধানসভা কেন্দ্র চিরকালই বাংলার রাজনীতির ‘এপিসেন্টার’। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দ্বৈরথ এই কেন্দ্রকে ঘিরে নির্বাচনী লড়াইকে এক নতুন মাত্রা এনে দিয়েছেন। ২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন মমতা। তাঁকে চ্যালেঞ্জ করেই ওই কেন্দ্র থেকে শুভেন্দুর নাম ঘোষণা করেছিল বিজেপি। ২১-এর বিধানসভা ভোটে ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি। তবে রুদ্র রূপালি পর্দায় যতটা সাবলীল, ভোটের ময়দানে তাঁর সেই ক্যারিশ্মা এখনও দেখেনি বঙ্গবাসী। রুদ্রনীলকে হারিয়ে দেন শোভনদেব। তবে মমতাকে বিধানসভায় জায়গা দিতে সরে দাঁড়ান তিনি। ফলে উপনির্বাচন হয় ভবানীপুরে। সহজ জয় পান মমতা। তাঁর বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়েলকে দাঁড় করিয়েছিল বিজেপি। তিনি মমতাকে ন্যূনতম লড়াইও দিতে পারেননি। প্রায় ৫৮,৮৩২ ভোটে তাঁকে ধরাশায়ী করেন মমতা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor