HomeScrollযুদ্ধের মাঝেই হরমুজ পেরোল ভারতের ট্যাঙ্কার! গুজরাটে পৌঁছল ‘শিবালিক’
India-Iran Relationship

যুদ্ধের মাঝেই হরমুজ পেরোল ভারতের ট্যাঙ্কার! গুজরাটে পৌঁছল ‘শিবালিক’

বড় কূটনৈতিক সাফল্য দিল্লির...

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Iran War) আবহে বড় কূটনৈতিক সাফল্য পেল ভারত (India)। হরমুজ প্রণালী (Stright of Harbuz) পেরিয়ে দেশে পৌঁছল ভারতের এলপিজি (LPG) ট্যাঙ্কার ‘শিবালিক’। সোমবার সেটি গুজরাটের মুন্দ্রা বন্দরে নোঙর করেছে বলে সূত্রের খবর।

এছাড়াও জানা গিয়েছে, দ্বিতীয় ভারতীয় ট্যাঙ্কার ‘নন্দা দেবী’ও ইতিমধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে। সব ঠিক থাকলে মঙ্গলবার সেটি মুম্বই বন্দরে পৌঁছবে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই ঘটনাকে নয়াদিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: হরমুজ পার করে এলপিজি গ্যাস নিয়ে ভারতে দুটি জাহাজ, ‘কূটনীতিক জয়’ হিসেবে দেখছে ভারত

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। তেহরানের তরফে জানানো হয়েছিল, পশ্চিম এশিয়া থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না। যদিও চিন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু শুরুতে সেই ছাড়পত্র পায়নি ভারত।

এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিকিয়ানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি গত দুই সপ্তাহে একাধিকবার ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘাচির সঙ্গে আলোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কূটনৈতিক স্তরের সেই আলোচনার ফলেই ভারতের জাহাজ চলাচলে ছাড়পত্র মিলেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

সূত্রের খবর, এখনও হরমুজের দু’প্রান্তে দুই ডজনেরও বেশি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। সেগুলিকে নিরাপদে পার করাতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ভারতীয় পতাকাবাহী পেট্রোল ট্যাঙ্কার ‘জগপ্রকাশ’ ইতিমধ্যেই হরমুজের পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, দেশে গ্যাস সরবরাহের চাপের মধ্যেই ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ মিলিয়ে প্রায় ৯২,৭০০ মেট্রিক টন এলপিজি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই জ্বালানি মজুত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News