Tuesday, March 17, 2026
HomeBig news২৯১ আসনে প্রার্থী ঘোষণা , তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক
TMC Candidate list 2026

২৯১ আসনে প্রার্থী ঘোষণা , তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক

প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের, তালিকায় মমতা-কুণাল-মদনের নাম

কলকাতা: বিধানসভা নির্বাচন ২০২৬ এর দাদামা বেজে গিয়েছে। রবিবার রাজ্যের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার প্রথম দফার ১৪৪ আসনের প্রার্থী তালিকা (WB BJP Candidate List) প্রকাশ করেছে বিজেপি। সিপিএম ১৯২-এর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate list 2026) প্রকাশ করল। পরম্পরা মেনে কালীঘাটের বাড়ির ছোট ‘পয়া’ অফিস ঘর থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বলেন, আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব। কারণ, আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি। ওরা বসন্তের কোকিল। ভোটের সময় টাকা ছড়ায়। আর্মস নিয়ে হামলা করে। অসম্মান করেন বাংলাকে, সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। দার্জিলিঙে তিনটে আসন আমরা লড়ছি না। ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা। সেই সঙ্গে বলেন, যাদের দিতে পারিনি, তারা যেন আমাকে ভুল না বোঝে। তাদের অন্য কাজে লাগাব দলে। দল যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সর্বসম্মত সিদ্ধান্ত। প্রার্থিতালিকা ঘোষণা করছেন মমতা, দলবদল করে তৃণমূলের টিকিট পেলেন সুমন কাঞ্জিলাল। সোনাজয়ী খেলোয়াড় স্বপ্না বর্মণকে রাজগঞ্জ থেকে প্রার্থী করল তৃণমূল।চাঁচল থেকে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল ঘাসফুল শিবির। গত লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে মালদহে লড়েছিলেন তিনি। অভিনেতা-রাজনীতিবিদ সোহম চক্রবর্তীকে চণ্ডীপুর থেকে সরিয়ে তেহট্টের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে প্রথম বার লড়াইয়ে কুণাল ঘোষ। বেলেঘাটা থেকে প্রার্থী হলেন তিনি। মদন মিত্র আবার টিকিট পেলেন। তবে কামারহাটি থেকে সরিয়ে এ বার বরাহনগরে প্রার্থী করা হল তাঁকে।

আরও পড়ুন: ‘বাংলাকে আঘাত করছেন কেন?’ মোদিকে নিশানা মমতার

শশী পাঁজা মানিকতলায় প্রার্থী হলেন।হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিল তৃণমূল। টিকিট পেলেন না কানাই মণ্ডল। নওদায় প্রার্থী নওদা নিয়ামত শেখ।বড়ঞার প্রার্থীবদল। জীবনকৃষ্ণ সাহাকে প্রার্থী করল না তৃণমূল।রাজগঞ্জের তিন বারের বিধায়ক খগেশ্বর রায় টিকিট পেলেন না। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বালুরঘাটে অর্পিতা ঘোষকে প্রার্থী করল তৃণমূল।আমডাঙা থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন পীরজাদা কাশেম সিদ্দিকি।শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করল তৃণমূল।পানিহাটি থেকে নির্মল ঘোষের ছোট ছেলেকে টিকিট দিল তৃণমূল।কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল উত্তরপাড়া কেন্দ্র থেকে। নন্দীগ্রামে পবিত্র করকেই প্রার্থী করল তৃণমূল। আবার মন্ত্রী বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্নাকে প্রার্থী করল তৃণমূল।

এদিন মমতা বলেন, বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, সমস্ত জাতি, বর্ণ এবং ধর্মকে শুভনন্দন জানিয়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে বিজেপি ও নাম না করে কমিশনকেও বিঁধে মমতা বলেন, এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন।শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। রাজনাতিক ভাবে লড়াই হোক। কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।‘বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor