Wednesday, March 18, 2026
HomeScrollতৃণমূলের প্রার্থী তালিকায় কোন কোন বিধায়ক বাদ গেলেন?
TMC Candidate list 2026

তৃণমূলের প্রার্থী তালিকায় কোন কোন বিধায়ক বাদ গেলেন?

পারফরম্যান্সই শেষ কথা, প্রার্থী তালিকা থেকে বাদ তৃণমূলের ৭৪ বিধায়ক

কলকাতা: পারফরম্যান্সই শেষ কথা! বারবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বার্তা দিয়েছেন, পারফরম্যান্সই শেষ কথা। যে কাজ করবে, দল তার পাশে থাকবে।মানুষের জন্য কাজ ছাড়া কথা নেই এই দলে। সেই রিপোর্ট কার্ডের উপর ভর করেই তৃণমূলের ছাব্বিশের লড়াইয়ের প্রার্থী তালিকা (TMC Candidate list 2026) সাজিয়েছে। তৃণমূলের ঘোষিত ২৯১ জন প্রার্থীর মধ্যে ৭৪ জন বিধায়কের টিকিট হাতছাড়া হয়েছে। আসন বদল করে নতুন করে পরীক্ষার মুখে ফেলা হয়েছে অন্তত ১৫ জন বিধায়ককে।মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে ছাব্বিশের ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন অন্তত দুই মন্ত্রী। টিকিট না পাওয়া উল্লেখযোগ্য বিধায়কদের তালিকায় রয়েছেন শিবপুরের মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল প্রমুখ। তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে ৩৩ শতাংশকেই এবার আর টিকিট দিলেন না দিদি। এই সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া হয়নি, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের নির্বাচনে লড়েছিলেন৷ তৃণমূলের টিকিটে জিতেওছিলেন৷ তা-ও ছাব্বিশের প্রার্থী তালিকায় জায়গা হল না তাঁদের৷ কেউ বাদ গেলেন দুর্নীতিতে নাম জড়ানোয়।৭৪ জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন,, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নাম৷ শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার যে টিকিট পাবেন না, তা নিশ্চিত ছিল। ২৫ বছর পর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। পার্থের কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এবার টিকিট দেয়নি দল। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক তথা খাদ্যদফতরের প্রতিমন্ত্রীর উপর আর ভরসা রাখেনি শাসক শিবির। এবার তাঁকে কোনও আসনেই প্রার্থী করেনি দল।বিশিষ্ট ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুরের বিধায়কের পাশাপাশি ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও। তিনিও এবার ভোটের টিকিট পেলেন না।দলীয় সূত্রের খবর, আসন ধরে ধরে গত পাঁচ বছরের ‘পারফরম্যান্স’ বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা কীরকম হয়েছে? ব্যাখ্যা দিলেন অভিষেক

তারকা বিধায়কদের মধ্যে বাদ পড়েছেন উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক। বিধায়ক হিসেবে কাজে গাফিলতির পাশাপাশি তাঁকে নিয়ে নানা বিতর্কও ছিল। সেই কারণে এবার তাঁর উপর আর ভরসা রাখেনি দল।ছাব্বিশের ভোটযুদ্ধে থাকছেন না আরেক তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও। তিনি নিজেই অব্যাহতি চেয়েছিলেন।বাদের তালিকায় উল্লেখযোগ্য নাম মালদহের দুই পুরনো বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র। প্রার্থী তালিকায় নেই আমডাঙার ‘বিচারাধীন’ বিধায়ক রফিকুর রহমানের নামও। জোড়াসাঁকো থেকে বিবেক গুপ্তা, এন্টালি থেকে স্বর্ণকমল সাহা, মানিকতলা থেকে সুপ্তি পাণ্ডে বাদ পড়েছেন এবার।টিকিট মেলেনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীরও। চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারও টিকিট পাননি এবার।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor