Sunday, March 15, 2026
Homeবিমান দুর্ঘটনায় ১২৫ জনের দেহ শনাক্ত

বিমান দুর্ঘটনায় ১২৫ জনের দেহ শনাক্ত

ওয়েব ডেস্ক: গতকাল সোমবার গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি (Gujarat Home Minister Harsh Sanghavi) জানিয়েছেন, যে এয়ার ইন্ডিয়া (Air India Plane Crash) বিমান দুর্ঘটনায় নিহত ১২৫ জনের ডিএনএ নমুনা (DNA Test) সফলভাবে শনাক্ত করা গিয়েছে। যাঁদের মধ্যে ১২৪ জন মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ৮৩ জনের মরদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

মন্ত্রী গান্ধীনগরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) পরিদর্শন করেন, যেখানে মৃতদের ডিএনএ পরীক্ষা (DNA Test) চলছিল। এই পরীক্ষা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU)-এর দলগুলি পরিচালনা করছিল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের দৈনন্দিন কাজের সময়ে বড় বদল, জারি নির্দেশিকা

মন্ত্রী সকলের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “গত কয়েকদিন ধরে FSL ও NFSU-র দলগুলি দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছে।” গতকাল সোমবার রাত ১০টা ৫০ নাগাদ গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুষিকেশ পটেল (Rushikesh Patel) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি জানান, রাত ১০টা ২৫ পর্যন্ত ১২৫ জনের ডিএনএ (DNA) মিলেছে। ১২৪ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাঁদের মধ্যে ৮৩ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ১২ জুন সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিজে মেডিক্যাল কলেজের (BJ Medical College) হোস্টেল কমপ্লেক্সে ভেঙে পড়ে। দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়, যাঁদের মধ্যে প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও (Vijay Rupani) ছিলেন। গতকালই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। অন্যদিকে, বিজে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হোস্টেলে প্রায় ২০০ জন ডাক্তারি পড়ুয়া থাকতেন। বিমান দুর্ঘটনার যাঁদের মধ্যে অন্তত ৪০ চিকিৎসক পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 slot