Wednesday, April 8, 2026
Homeখড়দহ ও কামারহাটি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

খড়দহ ও কামারহাটি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ওয়েব ডেস্ক: খড়দহ ও কামারহাটি থানার (Khardah & Kamarhati Police Station) যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ ( Weapon Recovery)। যদিও এখনও পর্যন্ত পলাতক অভিযুক্ত। এই বিপুল পরিমাণ অস্ত্র এক কোথা থেকে? কী কারণে নিয়ে আসা হয়েছিল অস্ত্রগুলি ( Weapon Recovery)। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ (Police)।

খড়দহ ও কামারহাটি থানার (Khardah & Kamarhati Police Station) যৌথ অভিযানে বড় সাফল্য। জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি। সূত্রের খবর, অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ।

আরও পড়ুন: উত্তরে ঝড়বৃষ্টি, গরমে সেদ্ধ হবে দক্ষিণবঙ্গ?

যদিও, এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সহ তার দলের অন্যান্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করে খরদহ ও কামারহাটি থানার পুলিশ। কী কারণে তাদের কাছে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল? কোথা থেকেই বা এল এই বিপুল পরিমাণে অস্ত্র। এর নেপথ্যে কী বড় কোনও চক্র। নাকি , অন্য় ছক কষা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়েছে । শহর কলকাতাতেও বহুবার পুলিশের জালে ধরা পড়েছে অনেকেই। তারপরও এই ছবির কোনও বদল নেই । গত কয়েকদিন আগেও শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে এক ব্যক্তিকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছিল, সে মেচেদা থেকে অস্ত্রগুলো পাচার করছিল শহরে। কিন্তু কেন রাজ্যে এত অস্ত্র উদ্ধারের ঘটনা! সেই প্রশ্ন যেন অধরা ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto