Monday, July 20, 2026
Homeঅনুব্রতকে দেখতে যাবেন কাজল, তবে কি...

অনুব্রতকে দেখতে যাবেন কাজল, তবে কি…

কলকাতা: বোলপুরের আইসিকে ফোনে হুমকি দিয়ে চর্চায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল (Viral) সেই অডিও ক্লিপ। কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইয়ের সন্দেহ, তিনি এবং তাঁর অনুগামীরা যে কোনও সময়েই হুমকি, শাঁসানি দিতে পারেন গোরুপাচার মামলার সাক্ষীদের। অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই বাড়তি সতর্কতা অবলম্বন শুরু করেছে সিবিআই।

বর্তমানে গোরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে জামিনে মুক্ত রয়েছেন অনুব্রত। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অনুব্রতর ব্যক্তিগত ফোনকল ভাইরাল করেছেন তাঁর ঘনিষ্ঠ কাজল শেখ। যদিও সেই দাবি নাকচ করে  মঙ্গলবার অনুব্রতের সঙ্গে দেখা করতে আসেন কাজল।

আরও পড়ুন: অনুব্রতের পর এবার হুমায়ূনের নিশানায় পুলিশ

অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসে বিস্ফোরক তৃণনেতা। নাম না করে শুভেন্দুর উদ্দেশে বলেন,”এর জবাব আমি কোর্টে দেব। কারণ তিনি না জেনে, না শুনে কোনও একজন ব্যক্তির উপর অভিযোগ তুলছেন। বিরোধী দলনেতা হিসেবে এটা উচিত নয়। যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন, তার জবাব আমি আদালতে দেব। আদালতে আমার সঙ্গে ওনার দেখা হবে।”

কাজল আরও বলেন,”এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। আইন আইনের মতো চলবে। যেহেতু এখনও অনুব্রতের ঘটনা তদন্ত সাপেক্ষ। তাই এখনই কোনও মন্তব্য করা উচিত বলে আমি মনে করিনা।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot