Tuesday, March 17, 2026
HomeICC ‘হল অফ ফেমে’ ধোনি! সম্মানিত হয়ে কী জানালেন তিনি?

ICC ‘হল অফ ফেমে’ ধোনি! সম্মানিত হয়ে কী জানালেন তিনি?

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ওডিআই থেকে টি-২০, ক্রিকেটের প্রায় সব ফরম্যটেই দাপটের আদায় করেছেন বিশ্বচ্যাম্পিয়নের খেতাব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখনও তিনি একইভাবে বন্দিত ভক্তকূলে। আর এবার ধোনিকে বিশেষভাবে সম্মানিত করল আইসিসি (ICC)। ধোনি এবার জায়গা করে নিলেন আইসিসি-র ‘হল অফ ফেম’-এ (ICC Hall Of Fame)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে ধোনি একা নন, তাঁর পাশাপাশি আরও ছ’জন কিংবদন্তি ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে ধোনি হলেন একাদশতম ভারতীয় যিনি এই বিশেষ স্বীকৃতি পেলেন। এর আগে ১০ জন ভারতীয় এই তালিকায় নাম লিখিয়েছেন, যাদের মধ্যে দুইজন মহিলা এবং আটজন পুরুষ।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

২০০৯ সালে প্রথম ভারতীয় হিসেবে আইসিসি ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিয়েছিলেন সুনিল গাভাসকর এবং বিষান সিং বেদি। এরপর এই গৌরবময় তালিকায় কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকরের নাম ওঠে। এছাড়াও আইসিসি-র এই বিশেষ তালিকায় নাম হয়েছে বিনু মাঁকড়, ডায়না এডুলজি এবং নিতু ডেভিডদের।

আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া এক প্রতিক্রিয়ায় ধোনি বলেন, “হল অফ ফেমে জায়গা পাওয়া এক অনন্য সম্মান। এমন বহু মহান ক্রিকেটারের সঙ্গে নিজের নাম দেখতে পাওয়াটা গর্বের। এটি এমন এক স্বীকৃতি, যা আমি সারা জীবন মনে রাখব।”

প্রসঙ্গত, ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পরপরই প্রথম টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১১ সালে এক দিনের বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতান ভারতকে। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে দু’বার এশিয়া কাপও জিতেছে ভারতীয় দল। এক দিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দু’বার।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88