Wednesday, March 18, 2026
Homeলিডআনন্দপুরে অগ্নিকাণ্ডে SIT গঠন
Anandapur Fire

আনন্দপুরে অগ্নিকাণ্ডে SIT গঠন

ঘটনার তদন্তে মোট ৬ সদস্যের একটি SIT গঠন করা হয়েছে

কলকাতা: আনন্দপুরের (Anandapur) নাজিরাবাদে (Naziabad) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল বারুইপুর জেলা পুলিশ। ঘটনার গুরুত্বর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মোট ৬ সদস্যের একটি SIT গঠন করা হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন বারুইপুর জেলার পুলিশ সুপার (SP) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ASP)। তাঁদের অধীনেই তদন্ত চলবে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ

উল্লেখ্য, সম্প্রতি নাজিরাবাদ এলাকায় একটি থার্মোকলের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিনকে লড়াই করতে হয়। আগুনে গোডাউনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও, অগ্নিকাণ্ডের উৎস ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

পুলিশ সূত্রে খবর, SIT গোডাউনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লাইসেন্স সংক্রান্ত নথি, বৈদ্যুতিক সংযোগ এবং দাহ্য পদার্থ মজুতের নিয়ম মানা হয়েছিল কি না—সবকিছু খতিয়ে দেখবে। পাশাপাশি, আগুন দুর্ঘটনা নাকি নাশকতার কোনও যোগ রয়েছে কি না, সেই দিকটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আবাসিক এলাকার কাছেই দাহ্য পদার্থের গোডাউন থাকার ফলে দীর্ঘদিন ধরেই ঝুঁকি ছিল। সেই সতর্কবার্তা প্রশাসনের কাছে পৌঁছেছিল কি না, তা নিয়েও তদন্ত করবে SIT। পুলিশ আধিকারিকদের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই বিশেষ দল গঠন করা হয়েছে। SIT-এর রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor