Wednesday, July 15, 2026
HomeBig newsএকগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ
Amit Shah

একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ

হোটেলে পৌঁছেই শমীক–শুভেন্দুদের সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠক

কলকাতা: ছাব্বিশে বাংলা দখল—এই লক্ষ্যকে সামনে রেখেই ফের কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কয়েকদিনের ব্যবধানে আবার তাঁর বঙ্গ সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূলের কটাক্ষ অনুযায়ী বাংলায় বিজেপির (BJP) ‘ডেলি প্যাসেঞ্জারি’ শুরু হয়েছে। শুক্রবার রাতে কলকাতার একটি হোটেলে পৌঁছেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার, হাই-ভোল্টেজ বৈঠক সারেন অমিত শাহ। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

সূত্রের খবর, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের শক্তি-দুর্বলতা, রাজনৈতিক সমীকরণ এবং বুথ স্তরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলার কোন কোন জেলায় সংগঠন দুর্বল, কোথায় নেতৃত্ব বদলের প্রয়োজন—সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান শাহ।

আরও পড়ুন: বিএলএ ২-দের নিয়ে বৈঠক! বড় নির্দেশ মমতার

উল্লেখ্য, কয়েক মাস আগেই ছাব্বিশের লক্ষ্য স্থির করে বাংলায় সফর শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। সভা, রোড শো, মন্দির দর্শনের পাশাপাশি জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। মূল লক্ষ্য, বাংলার মানুষের মন বুঝে সেই অনুযায়ী রণকৌশল সাজানো।

শনিবার অমিত শাহের দিনভর ঠাসা কর্মসূচি। সকাল ১১টা নাগাদ তিনি ব্যারাকপুরে যাবেন। আনন্দপুরী মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে বনগাঁ, বারাসত, বসিরহাট ও ব্যারাকপুর—এই চার সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত থাকবেন। সেখান থেকে ছাব্বিশে কীভাবে বাংলায় বিজেপির জমি শক্ত করা যায়, তার স্পষ্ট দিকনির্দেশ দেবেন শাহ।

এরপর বিকেলে তিনি উড়ে যাবেন শিলিগুড়ি। এয়ারফোর্স ময়দানে আরেকটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, মোদি-শাহের ঘনঘন বঙ্গ সফরই ইঙ্গিত দিচ্ছে—বাংলা দখলের লড়াইয়ে বিজেপি কোনও ঝুঁকি নিতে চাইছে না। তবে এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হবে, তার উত্তর দেবে ভোটবাক্সই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot