Sunday, February 8, 2026
HomeScrollদিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
Earthquake

দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!

কম্পনের কারণে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে!

ওয়েব ডেস্ক : দিল্লির পর এবার লেহ-লাদাখ (Leh-Ladakh)। জোরালো কম্পনে (Earthquake) কেঁপে উঠল সেই অঞ্চল। লেহ-লাদাখের পাশাপাশি কাশ্মীরেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৭। তার কারণে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার সকাল ১১টা বেজে ৫১ মিনিটে এই কম্পন অনুভূত হয় লেহ-লাদাখে। মাটি থেকে ১৭১ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল। তবে ভূমিকম্পের (Earthquake) কারণে এখনও পর্যন্ত কোনও ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সরকারের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

আরও খবর : সকাল সকাল ভূমিকম্প রাজধানীতে! আতঙ্কে সাধারণ মানুষ

অন্যদিকে, সোমবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেচিল রাজধানী দিল্লি (Delhi)। কম্পনের মাত্রা ছিল ২.৮। এদিন ৮টা ৪৪ নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে খবর। জানা যাচ্ছে, উত্তর দিল্লিতে (North Delhi) এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। তবে এই কম্পনের কারণে কোনও রকমের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি মাসের ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় একটি মৃদু ভূমিকম্প (Earthquake) হয়। জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, সকাল ৭টা ২৫ মিনিটে সেই কম্পন অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। কম্পনের কেন্দ্রস্থল ছিল কাপকোট শহরের কাছে। যা বাগেশ্বর জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। বাগেশ্বরের জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক শিখা সুয়াল জানিয়েছিলেন, কম্পনের জেরে আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এলেও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News