Thursday, March 19, 2026
HomeScrollভারতীয় শেয়ার বাজারে বড় পতন! ১৮০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স
Sensex

ভারতীয় শেয়ার বাজারে বড় পতন! ১৮০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স

বৃহস্পতিবার বিরাট পতন হয়েছে নিফটি'রও

ওয়েব ডেস্ক : ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market) রক্তক্ষরণ অব্যাহত। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সেনসেক্স (Sensex) পড়েছে ১৭০০ পয়েন্টের বেশি। নিফটি৫০ (Nifty 50)-ও পড়ে প্রায় ৫০০ শতাংশ। এর প্রভাব পড়েছে একাধিক সেক্টরেও। ব্যাঙ্ক, পেট্রোলিয়াম সহ প্রায় সব সেক্টর শেয়ারের দামে পতন দেখা গিয়েছে। যার ফলে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। কিন্তু, এর মধ্যে চমক হল, এত কিছুর মধ্যেও আদানি টোটাল গ্যাসের (Adani Total Gas Ltd) শেয়ারের দামে বৃদ্ধি হয়েছে। কিন্তু পর পর এমন পতনের ধারা অব্যাহত থাকায়, ভয়ে কাঁপছেন বিনিয়োগকারীরা।

এদিন দুপুর ১২টা নাগাদ ১৭০৩.৮৭ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স (Sensex)। যার ফলে এই সূচক নেমে আসে ৭৫,০০০.২৬ পয়েন্টে। প্রায় ২.২২ শতাংশ পড়ে যায় সেনসেক্স। অন্যদিকে নিফটি পড়ে ৫৩৭.৮০ পয়েন্ট। এর ফলে নিফটি নেমে এসেছিল ২৩,৩৩৬.৯৫ পয়েন্টে। দেখা গিয়েছে, ২.২৬ পয়েন্ট পড়ে গিয়েছিল নিফটিও (Nifty 50)।

আরও খবর : বন্দ্ব্যাত্বকরণের অস্ত্রোপচারে ১৫ জন মহিলার মৃত্যু! ১২ বছর মিলল সাজা

তবে এটি ছিল দুপুর ১২টার আপডেট। কিন্তু দুপুর দেড়টায় ১৮৮৪.২৫ শতাংশ পড়ে গিয়েছে সেনসেক্স (Sensex)। ফলে এই সূচক নেমে এসেছে ৭৪,৮১৯.৮৮ পয়েন্টে। ২.৪৬ শতাংশ নেমেছে সেনসেক্স। নিফটিও নতুন করে পড়েছে ৫৯৭.৭০ পয়েন্ট। এর জেরে নিফটিও নেমে এসেছে ২৩,১৮০.১০ পয়েন্টে। এটি পড়েছে ২.৫১ শতাংশ।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সংঘর্ষের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। তবে শুধু ভারত নয়, সারা পৃথিবীর স্টকমার্কেটের হালই আজ খারাপ। কাতারের সর্ববৃহৎ এলএনজি প্ল্যান্টে হয়েছে হামলা। যার ফলে ১১৩ ডলারে পৌঁছে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। এ দিন জাপানের নিক্কেই পড়ে যায় ১৫০০-এ পয়েন্টের বেশি। ও দিকে হংকংয়ের হ্যাং স্যাং ৫০০ পয়েন্টের বেশি নেমে যায়। দক্ষিণ কোরিয়ার কোসপি পড়ে ১.৫০ পয়েন্ট।

কিন্তু, এর মধ্যেও আদানি টোটাল গ্যাসের শেয়ারের দামে উত্থান দেখা গিয়েছে। বৃহস্পতিবার ৪৩.৭৫ টাকা পর্যন্ত বেড়েছে এই স্টকের দাম। যা বেড়েছে ৮.৪৮ শতাংশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor