Thursday, March 26, 2026
HomeScrollদেশজোড়া উড়ান বিপর্যয়ে ইন্ডিগো-কে ২২.২ কোটি টাকার জরিমানা!
DGCA Huge Fine on Indigo

দেশজোড়া উড়ান বিপর্যয়ে ইন্ডিগো-কে ২২.২ কোটি টাকার জরিমানা!

ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ডিজিসিএ

নয়াদিল্লি: দেশজোড়া উড়ান বিপর্যয়ে উড়ানসংস্থা ইন্ডিগোর (Indigo Massive Flight Disruption) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ডিজিসিএ (DGCA Huge Fine on Indigo)। ইন্ডিগোর উপর ২২.২ কোটি টাকার জরিমানা আরোপ করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে ওই বিমান সংস্থার একাধিক গাফিলতি পেয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। এই কারণে ইন্ডিগোকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়াও হয়েছে।

গত ডিসেম্বর মাসেই বিপর্যস্ত হয় ইন্ডিগোর বিমান পরিষেবা। কর্মীসঙ্কট এবং অন্যান্য সমস্যার জেরে ডিসেম্বর মাসে, ৩ থেকে ৫ তারিখের মধ্যে, প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল করেছিল ইন্ডিগো। ওই সময়ের মধ্যে তাদের ১৮৫০টির বেশি ফ্লাইট দেরিতে ওঠা-নামা করে। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। আচমকা এই উড়ান বিপর্যয়ের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।কী কারণে এই সমস্যা তা জানার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয় DGCAর তরফে। ওই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছে ডিজিসিএ। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করে তদন্তে নামে ডিজিসিএ। সংস্থার একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলা হয়। নেটওয়ার্ক প্ল্যানিং, সফ্‌টঅয়্যার, সংস্থার পাইলট ও বিমানকর্মীদের কাজের সময়সূচি — খতিয়ে দেখা হয় সব কিছুই। সেই তদন্তে এ বার জানা গিয়েছে, সংস্থার পরিচালনাগত ত্রুটির জেরে বিমান পরিষেবায় বিপর্যয় ঘটেছিল।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের কোচ কীরকম, কী কী সুবিধা মিলবে?

শনিবার একটি বিবৃতি দিয়ে ডিজিসিএ জানিয়েছে, ইন্ডিগোর ফ্লাইট ব্যাহত হওয়ার প্রাথমিক কারণগুলির মধ্যে ছিল অপারেশনের অতিরিক্ত ‘অপ্টিমাইজেশন’, অপর্যাপ্ত নিয়ন্ত্রক প্রস্তুতির পাশাপাশি সিস্টেম সফ্টওয়্যার সহায়তায় ঘাটতি। পরিকল্পনায় বিস্তর গলদের পাশাপাশি ডিজিসিএ-র সংশোধিত ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ বিধিও যথাযথ ভাবে মানতে ব্যর্থ হয়েছে ইন্ডিগো। যার জেরে দুর্ভোগে পড়তে হয় কয়েক হাজার যাত্রীকে। এই কারণে তাদের ২২.২ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ডিজিসিএ আরও জানিয়েছে, ইচ্ছাকৃত ভাবে ইন্ডিগোর কর্মীদের কাজের সময়সূচি এমন ভাবে নির্ধারণ করা হত, যাতে তাঁদের দিয়ে সবথেকে বেশি কাজ করানো যায়। কাজের সময় বাড়িয়ে দেওয়া, দীর্ঘক্ষণ একটানা ডিউটি, বিশ্রামের সময় না দেওয়া— এ সবের জেরে ধীরে ধীরে উড়ানসংস্থার গোটা পরিচালনা ব্যবস্থাই ভেঙে পড়ে, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে যাত্রী পরিষেবার উপরেও।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto