Saturday, March 14, 2026
HomeScrollফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে মহাকুম্ভের পুণ্যার্থীরা

ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে মহাকুম্ভের পুণ্যার্থীরা

নয়া দিল্লি: মঙ্গলবার বিধানসভা থেকে ভাষণের সময় মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভ (Mahakumbh 2025) ‘মৃত্যুকুম্ভ’-এ পরিণত হয়েছে। পরদিনই ফের দুর্ঘটনা মহাকুম্ভে। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না পুণ্যতীর্থের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ-ছত্তিশগড় সীমান্তে। ঘটনায় মৃত ১, আহত একাধিক। মহাকুম্ভগামী বাসটি প্রয়াগরাজের দিকে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রী বোঝাই বাস। আহতরা বর্তমানে ভর্তি অনুপপুর জেলা হাসপাতালে।

আরও পড়ুন: ভণ্ডামি! মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যে আক্রমণ বিজেপির

স্থানীয় সাব-ডিভিশনাল পুলিশ অফিসার শ্যাম সিদ্দার জানান, বাসটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। বাসটি রাইপুর থেকে প্রয়াগরাজ যাচ্ছিল। ট্রাকটি অনুপপুর-ছত্তিশগড় সীমান্তে দাঁড়িয়েছিল।

উল্লেখ্য, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ। কেন এই কয়লাবাহী ট্রাক রাস্তার মাঝে দাঁড়িয়েছিল এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked