Friday, March 27, 2026
HomeScroll৬০ বছর পর সরকারিভাবে অবসর নিল মিগ-২১!
Mig-21

৬০ বছর পর সরকারিভাবে অবসর নিল মিগ-২১!

মিগ২১-এর 'ফেয়ারওয়েলে' আবেগঘন বার্তা রাজনাথের!

ওয়েব ডেস্ক : অবসরে যাচ্ছে ভারতের অন্যতম অস্ত্র মিগ-২১ (Mig-21)। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বালাকোট অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যুদ্ধবিমান। তবে ৬০ বছর পর সরকারিভাবে এই বিমানের কার্যকাল শেষ হল। এ নিয়ে এক আবেগঘন বার্তায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেছেন, “মিগ ২১ কেবল একটি বিমান নয়, এটি ভারত-রাশিয়া সম্পর্কের একটি প্রমাণ।”

ভারতীয় বায়ুবাহিনীর (Indian Airforce) হাতে ছিল ৯০০টি মিগ-২১ বিমান। সেভিয়েত ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সময় এই বিমানগুলি কেনা হয়েছিল। যার মধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যাল (HAL) তৈরি করেছে ৬৫৭টি বিমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বিমান। বালাকোটে হামলা চালানোর ক্ষেত্রে এই বিমান ব্যবহার করা হয়েছিল। এবার ভারতের এই অস্ত্র সরকারিভাবে অবসর নিল।

আরও খবর : উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই বোনের! সরব তৃণমূল

অন্যদিকে ভারতের তৈরি হতে চলেছে ৯৭টি তেজস (Tejas) যুদ্ধবিমান। এ নিয়ে হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেড বা হ্যালের (HAL) সঙ্গে চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, এতগুলো বিমান তৈরির জন্য খরচ হবে ৬২ হাজার ৩৭০ কোটি টাকা। এক বিবৃতিতে এই চুক্তির কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হ্যাল ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এমকে১এ (Tejas MK1) যুদ্ধবিমান তৈরি করবে। এর মধ্যে থাকবে ৬৮টি ফাইটার যুদ্ধবিমান। আর বাকি ২৯টি থাকবে টুইন সিটার বিমান। ২০২৭ ও ২০২৮ অর্থবর্ষ থেকে এই যুদ্ধবিমানের ডেলিভারি শুরু করবে হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেড। বাকি যুদ্ধবিমানগুলি সরবরাহ করা হবে প্রথম ডেলিভারি থেকে শুরু করে ৬ বছরের মধ্যে। ফলে এবার মিগ ২১-এর জায়গা তেজস নিতে চলেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto