Thursday, March 19, 2026
HomeScrollসামরিক খাতে রেকর্ড বরাদ্দ! দেশের সুরক্ষায় কী পদক্ষেপ নির্মলার?
Union Budget 2026

সামরিক খাতে রেকর্ড বরাদ্দ! দেশের সুরক্ষায় কী পদক্ষেপ নির্মলার?

প্রতিরক্ষা খাতে গত বাজেটের তুলনায় ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের

ওয়েব ডেস্ক: চলতি অর্থবর্ষেই পহেলগাম হামলার জবাবে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছে ভারত। এদিকে বিশ্বজুড়ে সামরিক অস্থিরতা জারি রয়েছে। এইসব কারণে আগামী অর্থবর্ষের বাজেটে সামরিক খাতে বরাদ্দ কতটা বাড়ানো হবে, সেদিকে নজর ছিল দেশবাসীর। আর সেখানেই চমক দিলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রবিবার সংসদে বাজেট (Union Budget 2026) পেশ করে অর্থমন্ত্রী জানেন যে আগামী আর্থিক বছরে প্রতিরক্ষা (Allocation for Defence) খাতে প্রায় ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।

কেরিয়ারের নবম বাজেটে দেশের ইতিহাসে সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ করলেন নির্মলা সীতারামন। রবিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান যে, আগামী অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মোট ৭.৮৫ লক্ষ কোটি টাকা। গত বাজেটে এই বরাদ্দ ছিল্ক ৬.৮১ লক্ষ কোটি টাকার। অর্থাৎ, সামরিক খাতে প্রায় ১৫ শতাংশ বেশি টাকা বরাদ্দ করল কেন্দ্র। যদিও বাজেট ভাষণে প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি নিয়ে আলাদা করে কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী।

আরও পড়ুন: মহাকাশে বাড়ল বরাদ্দ! নির্মলার বাজেটে কী কী পেল ISRO? দেখুন

এবারের সামরিক বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সেনার আধুনিকীকরণে মূলধনী খাতে বিপুল বৃদ্ধি। গত বছর যেখানে মূলধনী ব্যয় ছিল ১.৮০ লক্ষ কোটি টাকা, সেখানে এবছর তা ২৮ শতাংশ বেড়ে ২.৩১ লক্ষ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, আধুনিক প্রযুক্তি এবং সামরিক উৎপাদনে বিনিয়োগ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সামরিক বাজেট বাড়িয়ে চলেছে কেন্দ্র। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে যেখানে প্রতিরক্ষা মূলধনী ব্যয় ছিল মাত্র ৮৩ হাজার ৬১৪ কোটি টাকা, তা ধাপে ধাপে বেড়ে ২০২৬-২৭ সালে ২.৩১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor