Sunday, July 19, 2026
HomeScrollমহাকাশে বাড়ল বরাদ্দ! নির্মলার বাজেটে কী কী পেল ISRO? দেখুন
Union Budget 2026

মহাকাশে বাড়ল বরাদ্দ! নির্মলার বাজেটে কী কী পেল ISRO? দেখুন

মহাকাশ গবেষণার ও অভিযানের জন্য এক লাফে ১ হাজার ৬৯০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) মহাকাশ গবেষণার ও অভিযানের (Space Sector) জন্য বড় ঘোষণা করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রবিবার সংসদে বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে মহাকাশ খাতে বরাদ্দ করা হচ্ছে ১৩ হাজার ৪১৫ কোটি টাকা। গত বছর যেখানে এই বরাদ্দ ছিল ১১ হাজার ৭২৫ কোটি টাকা, সেখানে এবছর এক লাফে ১ হাজার ৬৯০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হল।

এবারের বাজেটে মহাকাশ বিজ্ঞানের খাতে মোট যে বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র মহাকাশ গবেষণার জন্যই রাখা হয়েছে ৬ হাজার ১০৩ কোটি টাকা। ইসরো-র (ISRO) একের পর এক সফল মিশন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষিতেই এই বাড়তি বরাদ্দ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে ফিরল মহাত্মা গান্ধীর নাম! বাজেটে বড় ঘোষণা নির্মলার

উল্লেখ্য, ২০২৫ সালে ইসরো মোট ২৩১টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে নতুন মিশন, একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা, প্রযুক্তি প্রদর্শন এবং আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণের দায়িত্ব গ্রহণের মতো উদ্যোগ। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে অন্যতম ভারত। প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে প্রবেশ, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ—এই ঐতিহাসিক সাফল্য ভারতের ঝুলিতেই রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot