Tuesday, February 10, 2026
HomeScrollএবার মধ্যপ্রদেশের আরও এক জেলা, বিষাক্ত জল খেয়ে অসুস্থ ১৪
Madhya Pradesh

এবার মধ্যপ্রদেশের আরও এক জেলা, বিষাক্ত জল খেয়ে অসুস্থ ১৪

পাইপলাইনে কোনও ফাটল আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে

ওয়েবডেস্ক- ইন্দোরের (Indoor) পর এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আরও এক জেলায় বিষাক্ত পানীয় জলের (Toxic drinking water)  অভিযোগ। বিজেপি শাসিত এই রাজ্যের খারগোনে (khargone) ফের সেই আতঙ্ক ঘুরে এল। ওই জেলার মণ্ডলেশ্বরে পুরসভার আট নম্বর ওয়ার্ডে ১৪ জন অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

এদের সকলের মধ্যে বমি, মাথা ঘোরা, পেটে ব্যথা মতো উপসর্গ দেখা দিয়েছে। সম্প্রতি ইন্দোরের ঘটনায় বিষাক্ত পানীয় জল পান করে ১৫ জনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ২০০ জনকে। আক্রান্ত হয় প্রায় হাজারের বেশি মানুষ। এবার সেই ইন্দোরে কাছের জেলা খারগোনে সেই আতঙ্ক ছড়াল।

আরও পড়ুন- আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র নয়! বিরাট মন্তব্য হাইকোর্টের

জানা গেছে, মণ্ডলেশ্বরে একের পর এক অসুস্থ হওয়ার খবর পেয়েই ঘটনাস্তলে পৌঁছে যান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের চিকিৎসা করে। তহসিলদার সঞ্জয় বাবেল জানিয়েছেন, মণ্ডলেশ্বরের ৮ নম্বর ওয়ার্ড থেকে খবর আসে পানীয় জলের সঙ্গে দূষিত পদার্থ বের হচ্ছে। সেই খবর পেয়েই পুরো পাইল লাইন পরীক্ষা করা শুরু হয়। পুরো পাইপলাইন পরীক্ষা করাও শুরু হয়েছে। কোনও ফাটল আছে কিনা তা খতিয়ে চেখা হচ্ছে। গত তিন থেকে চারদিনে বেশ কয়েকজনের অসুস্থ হয়ে যাওয়ার খবর এসেছে। মেয়র পারিষদ নিতিন পতিদার জানিয়েছেন,  দূষিত জল পান করে ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসা চলছে।

Read More

Latest News

toto DEPOBOS DEPOBOS