HomeBig newsমনোনয়ন জমা দিতে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

মনোনয়ন জমা দিতে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : ভবানীপুরে (Bhawanipur) নির্বাচন আগামী ২৯ এপ্রিল। তার জন্য মনোনয়ন দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। বুধবার সেই কেন্দ্রের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মনোনয়ন (Nominations) জমা দিতে চলেছেন। ইতিমধ্যে তিনি কালীঘাট থেকে বেরিয়ে গিয়েছেন। সাদার্ন অ্যাভিনিউয়ে সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। মিছিল করে মনোনয়ন জমা দিতে চলেছেন তিনি।

এদিকে তৃণমূলের সব প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া সম্পন্ন হয়েছে। তার পরেই এবার দলের নেত্রী বুধবার মনোনয়ন জমা দেবেন। পূর্বসূচী অনুযায়ী, ১০.৩০ মিনিটে কালীঘাট থেকে বের হল তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এর পর মিছিল করে সার্ভে বিল্ডিয়ের দিকে রওনা দেন তিনি। ইতিমধ্যে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন বলেই খবর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নকে ঘিরে রাস্তায় দেখা যায় জনজোয়ার। নেতা-কর্মীদেরকে স্লোগান দিতেও দেখা যায়।

আরও খবর : বুধবারও কালবৈশাখীর সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া

মনোনয়ন দিতে যাওয়ার সময় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছেন ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, মেয়ে-সহ মিছিলে রয়েছেন দলের কাউন্সিলর, নেতা-কর্মীরা। এছাড়া রাস্তায় নেতা-কর্মীদের ভিড় দেখা গিয়েছে। এমনকি স্লোগান উঠল ‘জয় বাংলা’। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানানো হয়।

জানা যাচ্ছে, মনোনয়ন জমা দিতে চার জনকে সঙ্গে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছেন তিনি। এদিকে এই মনোনয়নকে ঘিরে সার্ভে বিল্ডিয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। উল্লেখ্য, ভবানীপুরে ভোট হতে চলেছে আগামী ২৯ এপ্রিল। সেই কেন্দ্রের প্রার্থী মমতা। অন্যদিকে সেই কেন্দ্রে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রের দিকে সবার নজর রয়েছে। অন্যান্য আসনের থেকে এই আসনের গুরুত্বটাও অনেক বেশি। আর এই কেন্দ্রের প্রার্থী হিসেবে বুধবার মনোনয়ন দাখিল করছেন মমতা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News