Tuesday, August 11, 2026
HomeBig newsবুধবারও কালবৈশাখীর সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া
Weather Update

বুধবারও কালবৈশাখীর সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া

হাওয়ার গতি ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত উঠতে পারে

ওয়েব ডেস্ক : রাজ্যে আবারও খারাপ আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office )। আবহাওয়াবিদদের মতে, ওড়িশা উপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) উপর থাকা অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির (Rain) পরিস্থিতি তৈরি হচ্ছে।

বুধবার থেকেই আবহাওয়ার (Weather News) আরও অবনতি হতে। আজ বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যের বেশিরভাগ ঝোড়ো হাওয়ার গতি ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত উঠতে পারে, কোথাও কোথাও তা ৮০ কিলোমিটার ছুঁতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও খবর : বুথে নজরদারি চালাবে AI, অতিরিক্ত লোক ঢুকলেই মাইক্রো অবজারভারদের সতর্ক করবে

আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ এপ্রিল পর্যন্ত এই ঝড়-বৃষ্টির (Rain) প্রভাব বজায় থাকবে। এরপর ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। যদিও পুরোপুরি স্বস্তি মিলবে না, কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই পারে। তবে ১১ থেকে ১৩ এপ্রিল দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও একই ছবি। ৮ এপ্রিল প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৯ এবং ১০ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট চলবে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হলেও, কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor