Wednesday, March 18, 2026
HomeScrollমানহানির মামলায় রাহুলের আবেদন খারিজের দাবি সাভারকরের উত্তরপুরুষের

মানহানির মামলায় রাহুলের আবেদন খারিজের দাবি সাভারকরের উত্তরপুরুষের

নয়াদিল্লি: মানহানির মামলার চরিত্র বদলানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাভারকর মানহানি মামলায় পাল্টা দাবি করলেন অভিযোগকারী সাত্যকি সাভারকর (Satyaki Savarkar)। মানহানির অভিযোগে সরাসরি বিচারের দাবিতে হওয়া মামলাকে সমনভিত্তিক মামলায় বদল করার চেষ্টা করছেন রাহুল, অভিযোগ বিনায়ক সাভারকারের (Vinayak Damodar Savarkar) উত্তরপুরুষ সাত্যকির।

বিনায়ক সাভারকর সম্পর্কে ২০২৩ সালের মার্চে লন্ডনে রাহুল বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। তিনি দাবি করেন, এক মুসলিম ব্যক্তিকে সাভারকর ও তাঁর সঙ্গীরা মারধর করে আনন্দ পেয়েছিলেন। সাত্যকির দাবি, সাভারকরের জীবনে এমন কোনও ঘটনার কথা কোথাও উল্লেখ করা নেই।

আরও পড়ুন: দুর্নীতির মামলা খারিজ করল না সুপ্রিম কোর্ট, বিপাকে কুমারস্বামী

এই প্রেক্ষাপটে নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণ দাখিলের স্বার্থে সামারি ট্রায়ালটিকে (সরাসরি বিচার) সমন-ট্রায়ালে বদলানোর দাবিতে আবেদন পেশ করেন রাহুল। রাহুলের এই দাবিকে অপ্রাসঙ্গিক বলে পাল্টা দাবি সাত্যকির।

লোকসভার বিরোধী দলনেতার আবেদন খারিজ করার কারণ দর্শাতে গিয়ে সাত্যকির দাবি, মানহানিকর মন্তব্য করার ব্যাপারে রাহুল গান্ধীর দক্ষতা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এমন মন্তব্য করার ব্যাপারে তিনি সিদ্ধহস্ত। গুজরাটে (Gujarat) এমনই একটি মানহানিকর মামলার পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হয়ে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন রাহুল। এক্ষেত্রেও রাহুলের বক্তব্যের কোনও ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য নেই। স্রেফ মামলাটিকে দীর্ঘায়িত করার জন্য রাহুল এই আবেদন করেছেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor