Tuesday, March 17, 2026
HomeScrollদিল্লিতে ধস্তাধস্তি! মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা আপ নেতাদের

দিল্লিতে ধস্তাধস্তি! মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা আপ নেতাদের

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ‘শিহমহল’ বিতর্ককে ঘিরে দিল্লির (Delhi) রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবন নিয়ে বিজেপির (BJP) তোলা অভিযোগের প্রতিবাদে বুধবার পথে নেমেছিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দলের শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রীর বাসভবনের (Delhi CM Residence) সামনে ধর্নায় বসেন। পরে সেখান থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ।

কিন্তু কি এই শিসমহল বিতর্ক? আসলে সম্প্রতি বিজেপি দাবি করে, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারের জন্য ৪০ কোটি টাকার বেশি ব্যয় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁকে কটাক্ষ করে এই বাসভবনকে ‘শিসমহল’ বলে অভিহিত করেছেন। আপ বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি আপ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh) বিজেপি নেতাদের আমন্ত্রণ জানান, তাঁরা যেন সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন পরিদর্শনে যান।

আরও পড়ুন: জেলা বিচারকদের বেতন দিতে গেলেই টাকা নেই, রাজ্যকে সুপ্রিম ভর্ৎসনা

বুধবার সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ-সহ আপ নেতারা মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন। কিন্তু পুলিশ (Police) তাঁদের মাঝপথেই আটকে দেয়। এর পর নেতারা বাসভবনের সামনে ধর্নায় বসেন এবং পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে তাঁরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হন। সেখানেও পুলিশ তাঁদের আটকানোর প্রস্তুতি নেয়।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফলাফল। এর মধ্যে এই ‘শিসমহল’ বিতর্ক ঘিরে দিল্লির রাজনীতিতে উত্তেজনা চরমে পৌঁছেছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88