Saturday, February 21, 2026
HomeScrollআরও দামি বাপুজি কেক

আরও দামি বাপুজি কেক

কলকাতা: মূল্যবৃদ্ধির বাজারে এবার বাড়ল বাপুজি কেকের দাম (Bapuji cake price hike)। বহুদিন থেকেই বাঙালি জাতির নিত্যদিনের সঙ্গী জনপ্রিয় বাপুজি কেক। চায়ের দোকানে হু হু করে বিক্রি হয় এই টিফিন কেক। সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন, খুচরো খিদে মেটাতে এই কেকের জুড়ি মেলা ভার। সব বয়সী মানুষদের ভরসা এই কেক।

আরও পড়ুন: তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের

এবার বেড়ে গেল বাপুজি কেকের দাম। এতদিন ৭ টাকা করে মিলত বাঙালির পছন্দের এই ফ্রুট কেক। এখন থেকে বাপুজি কেকের দাম হল ৮ টাকা। নিউ হাওড়া বেকারি (বাপুজি) প্রাইভেট লিমিটেডের তরফে বিজ্ঞপ্তিতে দামবৃদ্ধির কথা ঘোষণা করা হয়। দাম বাড়ার কারণ কেক তৈরির কাঁচামালের মূল্যবৃদ্ধি। নব্বইয়ের দশকে এই বাপুজি কেক মিলত ১ টাকা ৭৫ পয়সায়। প্রায় ত্রিশ বছর বাদে এই কেকের দাম বাড়ল আটগুণ।

উল্লেখ্য, ২০২৩-এ ৫০ বছর পার করেছে বাপুজি কেক। বাংলায় বাপুজি কেকের পথ চলা শুরু হয় ১৯৭৩ সাল নাগাদ। বেকারির কাজ তার আগে থেকে শুরু হলেও, এবছর আলোকেশ জানা প্রথম ‘নিউ হাওড়া বেকারি প্রাইভেট লিমিটেড’ নামে নিজের সংস্থার রেজিস্ট্রেশন করেন। কেকের পাশাপাশি, বিস্কুট ও পাউরুটি তৈরি করে এই সংস্থা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker