Sunday, May 24, 2026
HomeScrollমনোনয়ন পেশ হিরণের, খোঁচা প্রথম স্ত্রী অনিন্দিতার
Hiran Chatterjee

মনোনয়ন পেশ হিরণের, খোঁচা প্রথম স্ত্রী অনিন্দিতার

দ্বিতীয় বিয়ে নিয়ে হিরণকে কটাক্ষ অনিন্দিতার

কলকাতা: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বার বিয়ে করেছেন অভিনেতা-রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। ব্যক্তিগত জীবনের টানাপড়েনে ফের সংবাদ শিরোনামে হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কয়েক দিন আগেই এমন অভিযোগ তুলেছিলেন অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Hiran Wife Anindita Chatterjee)। গত মার্চ মাসে পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকায় হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পরই তোপ দেগেছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। এবার শ্যামপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতেই ফের আক্রমণ শানালেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী। তবে শুধু হিরণ নয়, তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও একযোগে কটাক্ষ করেছেন অনিন্দিতা! সরাসরি নাম না করে তাঁর দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করলেন তিনি। এবার শ্যামপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতেই ফের আক্রমণ শানালেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী।

বৃহস্পতিবার অনিন্দিতা ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?’ যদিও পোস্টে কোথাও সরাসরি হিরণ বা তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নাম উল্লেখ করেননি অনিন্দিতা। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে মার্চের ১৯ তারিখ বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় বিতর্ক সত্ত্বেও হিরণের উপর ভরসা রেখেছে দল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির ‘তুরুপের তাস’ তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: অপেক্ষায় আছি, প্রসেনজিতকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিলেন দেব!

সূত্রের খবর, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিন কয়েক আগেই প্রথম স্ত্রীর কাছে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল’ চেয়েছিলেন হিরণ। এবার নেতা-অভিনেতার মনোনয়ন পেশের পরই তাঁর দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করলেন অনিন্দিতা!বুধবার পদ্মপ্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে ‘সঙ্গী’ হিসেবে জ্বলজ্বল করছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’ শব্দের উল্লেখ রয়েছে। গত মার্চেই অবশ্য সেকথা বলেছিলেন অনিন্দিতা। এবার হিরণের মনোনয়ন পেশের চব্বিশ ঘণ্টার মধ্যে ফের তোপ দাগলেন! অনিন্দিতা প্রশ্ন ছোড়েন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D