Monday, May 25, 2026
HomeScrollইরানের বিরুদ্ধে জয়ের কথা ঘোষণা ট্রাম্পের! কী বলল তেহরান?
Donald Trump

ইরানের বিরুদ্ধে জয়ের কথা ঘোষণা ট্রাম্পের! কী বলল তেহরান?

বৈঠকের আগে ইরানকে নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের!

ওয়েব ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি। ইরানের (Iran) উপর হামলা করেছিল আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। মাসখানেকের বেশি সময় ধরে চলেছিল এই সংঘর্ষ। কিন্তু তার পর সম্প্রতি দু’সপ্তাহের জন্য সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। এর মাঝেই পাকিস্তানে বৈঠকে বসতে চলেছে দুই দেশ। কিন্তু তার আগে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সঙ্গে যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য একটা বড় দিন’ বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের (Iran) বিরুদ্ধে যুদ্ধে সমস্ত লক্ষ্য পূরণ করেছে আমেরিকা। তেহরানকে সামরিকভাবে দুর্বল করা হয়েছে। এদিকে ট্রাম্পের যুদ্ধ জয়ের দাবি নিয়ে ইজরায়েল বলেছে, এই যুদ্ধ তাদের কাছে ছিল অস্তিত্বের লড়াই নিয়ে আর ভয়ের কিছু নেই বলেও জানানো হয়েছে।

আরও খবর : আমেরিকার রাতের ঘুম কাড়ল উত্তর কোরিয়া! ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

মূলত, যুদ্ধের শুরু পরেই কখনও আমেরিকা (America) বলেছে ইরানের সামরিক কার্যকলাপ বন্ধ করারই এই সংঘর্ষের মূল উদ্দেশ্য। আবার কখনও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। কিন্তু এই সংঘর্ষের মাঝে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তা হয়ত ভাবতেই পারেনি আমেরিকা।

যার ফলে একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল আমেরিকা। ফলে মাঝে আরও একবার কিছুদিনের সংঘর্ষবিরতির কথা জানিয়েছিলেন ট্রাম্প। তার পর এবার দু’সপ্তাহের জন্য সংঘর্ষবিরতি করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে বৈঠকের আগে কীভাবে যুদ্ধ জয়ের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট? তবে, ট্রাম্পের দাবি নিয়ে এখনও ইরানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D