HomeBig newsজনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক পরীক্ষা?
Madhyamik and Higher Secondary Exam

জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক পরীক্ষা?

উচ্চমাধ্যমিক শুরু হওয়ার সম্ভাবনা ১৯ মার্চ থেকে। ১২ এপ্রিল পর্যন্ত চলতে পারে পরীক্ষা। তবে এখনও চূড়ান্ত হয়নি সূচি।

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary) সূচিতে বদলের সম্ভাবনা। জনগণনার কাজের জন্য পিছিয়ে যেতে পারে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হতে পারে মাধ্যমিক। পরীক্ষা চলার সম্ভাবনা ১৬ মার্চ পর্যন্ত। এরপর ১৯ মার্চ থেকে শুরু হতে পারে উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষা শেষ হতে পারে ১২ এপ্রিল।

বৃহস্পতিবার বিকাশ ভবনে সম্ভাব্য সূচির কথা জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তবে পরীক্ষার দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের তৈরি করা নতুন সূচি নবান্নে পাঠানো হচ্ছে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা করা হবে।

আরও খবর : কালীগঞ্জে ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র! সাংসদের গাড়ি ঘিরে প্রতিবাদ, লক্ষ্য করে ছোড়া হল ডিম

কেন পিছোতে পারে পরীক্ষা? জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্যায়ের পাশাপাশি সংশোধনের কাজও চলবে। সব মিলিয়ে ৫ মার্চ পর্যন্ত জনগণনা সংক্রান্ত প্রক্রিয়া চলার কথা। সেই কারণেই পরীক্ষার পুরনো সূচি বদলের প্রয়োজন দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু নতুন প্রস্তাব কার্যকর হলে প্রায় ১৫ দিন পিছিয়ে যাবে পরীক্ষা। প্রস্তাবিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News