Friday, July 10, 2026
HomeScrollরাহুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
Rahul Arunodoy Banerjee

রাহুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রিয়াঙ্কার...

কলকাতা: শোকের আবহেই উঠে এল একতার বার্তা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (Rahul Arunodoy Banerjee) যেন গোটা চলচ্চিত্র জগতকে এক সুতোয় বেঁধে দিল। ৭ তারিখের সেই কঠিন সময়ে শিল্পী থেকে টেকনিশিয়ান, সবাই একসঙ্গে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানালেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) আবেগঘন বার্তায়।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। লিখছেন, “ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের। একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই। নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য, আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।”

আরও পড়ুন: ‘ব্যান কালচার’-এর ইতি! কাজে ফিরবেন অনির্বাণ?

তিনি আরও লিখছেন, “রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে। এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।”

উল্লেখ্য, আবেগ আর দায়বদ্ধতার মিশেলে টলিপাড়ার এই বার্তা এখন নতুন প্রশ্নও তুলছে, এই ঐক্য কি সত্যিই বদলে দিতে পারবে ভবিষ্যতের চিত্র?

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888