Sunday, February 8, 2026
HomeScroll‘ইক্কিস’-এর ট্রেলারে ধর্মেন্দ্রকে দেখে চোখে জল নেটদুনিয়ার
Ikkis

‘ইক্কিস’-এর ট্রেলারে ধর্মেন্দ্রকে দেখে চোখে জল নেটদুনিয়ার

শেষবার রুপোলি পর্দায় ধর্মেন্দ্র, আবেগে ভাসছে নেটপাড়া

ওয়েব ডেস্ক: মুক্তি পেল ‘ইক্কিস’-এর ট্রেলার (Ikkis Final Trailer)। আগেই ট্রেলার মন জয় করেছিল সকলের, এবার ফাইনাল ট্রেলার প্রকাশ্যে আসায় আবেগ আরও গভীর হয়েছেশ্রীরাম রাঘবনের এই ছবিতেই শেষবার দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে (Dharmendras)। ট্রেলারে তাঁর সংলাপ শোনা গিয়েছে। দেখা নিয়েছে নাচতেও।ট্রেলারে তাঁর সংলাপ ও নাচের ক্ষেত্রে তাঁর সক্রিয় উপস্থিতি চোখ ভিজিয়েছে নেটিজেনদের। ১ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’। এই ছবি সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী।একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের সংঘাত- একে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনি। এক তরুণ সেনা অফিসারের ব্যক্তিগত জীবন ও আত্মত্যাগ—এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে ‘ইক্কিস’-এর কাহিনি। অরুণ ক্ষেত্রপাল সেই যোদ্ধা, যিনি যুদ্ধে শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। নিজের ট্যাঙ্কে আগুন লাগার পরও তিনি সেই স্থান ছাড়েননি এবং শেষ পর্যন্ত শহিদ হন। একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে ধর্মেন্দ্রর সংলাপ।তাঁকে বলতে শোনা যাচ্ছে, ”এই হচ্ছে আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ। চিরকাল ২১ বছরেরই থাকবে।” আরেক দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা যাচ্ছে।

আরও পড়ুন: লাল টুকটুকে মনোকিনিতে বোল্ড নবনীতা

Read More

Latest News