Wednesday, March 18, 2026
HomeScrollনেতাজি বেঁচে থাকলে নাগরিকত্বের প্রমাণ দিতে হত? প্রশ্ন মমতার
Mamata Banerjee

নেতাজি বেঁচে থাকলে নাগরিকত্বের প্রমাণ দিতে হত? প্রশ্ন মমতার

নেতাজির কাছ থেকে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হত? প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) স্মরণ মঞ্চ থেকে একাধিক ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে (Central Government) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর নিয়ে কেন্দ্র ও কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত? এমনকি এসআইআর (SIR) শুনানি নিয়েও সরব হয়েছেন তিনি।

শুক্রবার ২৩ জানুয়ারি। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। প্রত্যেক বছরের মতো এদিনও রেড রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে নেতাজিকে নিয়ে মমতা বলেন, নেতাজির জন্মদিনের এই দিনটিকে এখনও জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়নি। কেন নেতাজির (Netaji Subhas Chandra Bose) অন্তর্ধান রহস্যের কোনও কিনারা হয়নি? তা নিয়েও এদিন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। এর পরেই কেন্দ্রকে আরও প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত? তাঁকে শুনানিতে ডাকা হত? সেখানে তাঁর কাছ থেকে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হত?

আরও খবর : নেতাজির মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

মখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডেকেছে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। ৭ কোটি মানুষের মধ্যে ২ কোটি বাদ গেলে কত বাকি থাকে?” ফলে নেতাজির জন্মজয়ন্তিতেও এসআইআর (SIR) নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা।

প্রসঙ্গত, এসআইআর-এ ভোটারদের নাম বাদ যাওয়ার পিছনে বিজেপি ও কমিশনের চক্রান্ত রয়েছে। তা বার বার বলে আসছে তৃণমূল। শুনানিতেও অসুস্থ মানুষ থেকে শুরু করে বয়স্কদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিকবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor