Thursday, March 5, 2026
HomeBig newsসঞ্জু ঝড়ে লন্ডভন্ড ইংল্যান্ড! স্কোর বোর্ডে ২৫৩ রান তুলল ভারত
T20 World Cup Semifinal 2026

সঞ্জু ঝড়ে লন্ডভন্ড ইংল্যান্ড! স্কোর বোর্ডে ২৫৩ রান তুলল ভারত

৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন

ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ওয়াংখেড়ে (Wankhede Stadium) ভারতীয় ব্যাটারদের দাপট। তার জেরে ওয়াংখেড়েতে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 World Cup Semifinal 2026) ২৫৩ রান তুলল টিম ইন্ডিয়া (Team India)। এদিন ফের দারুণ ব্যাটিং করলেন সঞ্জু স্যামসন। একপ্রকার তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোর বোর্ডে এত বড় রান তুলল ভারত (India)।

ওয়াংখেড়েতে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। কিন্তু  ম্যাচের শুরুতেই অভিষেক শর্মা (Abhishek Sharma) ফের ফ্লপ হলেন। ৭ বলে ৯ রান করে আউট হন তিনি। তবে এরপর স্যামসন ও ঈশান কিষান  (Ishan Kishan) মিলে দ্রুত রান তুলতে থাকেন। ঈশান ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছয়। দুজনের জুটি ভারতের কাছে বড় স্কোরের ভিত তৈরি করে দেয়।

আরও খবর : ফের ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল! শেষবার কী হয়েছিল?

ঈশান আউট হলে নামেন শিবম দুমে (Shivam Dube)। আর প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। সঞ্জুর সঙ্গে ভারতের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু শতরান করার সুযোগ থাকলেও ৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন স্যামসন। মারেন ৭টি ছয় ও ৮টি চার। এর পরে নেমেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু তিনি মাত্র ১১ রান করে প্যাবিলিয়নে ফেরেন।

তনে আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন দুবে। তিনি ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। হার্দিক করেন ২৭ রান। তিলক বর্মাও ৭ বলে ২১ রান যোগ করেন। শেষে অক্ষর প্যাটেল করেন ২ রান। যার ফলে ২০ ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫৩-তে। ফলে ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৫৪ রান।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80