Monday, June 8, 2026
HomeScroll‘সামরিক অভিযান কোনও সমস্যার সমাধান নয়’ ইরান-ইজরায়েল অস্থির পরিস্থিতিতে মন্তব্য মোদির
Narendra Modi

‘সামরিক অভিযান কোনও সমস্যার সমাধান নয়’ ইরান-ইজরায়েল অস্থির পরিস্থিতিতে মন্তব্য মোদির

দিল্লিতে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলেনর পরেই শান্তির বার্তা মোদির

 ওয়েবডেস্ক-  ‘সামরিক অভিযান কোনও সমস্যার সমাধান হতে পারে না’ সাম্প্রতিক সময়ে ইরান (Iran), ইজরায়েল (Israel) , ইউক্রেনে (ukraine) চলা যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেন, যেকোনও সংঘাত সমাধানের জন্য আইনের শাসন, সংলাপ ও কূটনীতির ত্রিমুখী নীতি অপরিহার্য। বৃহস্পতিবার জোরের সঙ্গে বলেন, মার্কিন-ইজরায়েল, ইরান-যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল সামরিক সংঘাতেই সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কূটনীতিক আলোচনা।

প্রধানমন্ত্রী বলেন, ভারত –ফিনল্যান্ড আইনে শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে। আমরা একমত যে সামরিক সংঘাত কোনও সমস্যা সমাধান সম্ভব নয়। ইউক্রেন হোক পশ্চিমা দেশ দ্রুত সংঘাতের অবসানে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করে যাবে। দিল্লিতে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলেন এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি সংস্কারের আহ্বান জানান। আমরা এই বিষয়েও একমত যে, ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়  বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার কেবল প্রয়োজনীয়ই নয়, বরং জরুরিও বটে। সকল ধরনের সন্ত্রাসবাদ শিকড় থেকে উপড়ে ফেলাই আমাদের অঙ্গীকার।

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় নীতীশ! বিহারে কি এবার মুখ্যমন্ত্রী বিজেপির?

এই অস্থিরতার সময়ে ইউরোপীয় ইউননিয়নের সঙ্গে ভারতের স্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তির উল্লেখ করে।  প্রধানমন্ত্রী মোদি জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন যে, অস্থিরতার এক সময়ে ভারত ও ইউরোপ তাদের সম্পর্কের এক স্বর্ণযুগে প্রবেশ করছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini