Wednesday, August 19, 2026
HomeScrollমুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় নীতীশ! বিহারে কি এবার মুখ্যমন্ত্রী বিজেপির?
Nitish Kumar

মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় নীতীশ! বিহারে কি এবার মুখ্যমন্ত্রী বিজেপির?

নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল

নয়াদিল্লি: বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন জেডিইউ (JDU) সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সোশাল মিডিয়ায় (Social Media) সেই ঘোষণা করলেন তিনি। জানালেন, সংসদের দুই কক্ষের প্রতিনিধি হওয়ার ইচ্ছা তাঁর বহুদিনের। সেই লক্ষ্যেই এবার রাজ্যসভা নির্বাচনে লড়তে চান। এই ঘোষণার অর্থ, নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল প্রায় নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে বিধানসভার সদস্য হওয়া বাধ্যতামূলক। ফলে রাজ্যসভায় গেলে তাঁকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হবে।

বিহারে ৫টি আসনের জন্য রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন বৃহস্পতিবার। তার আগেই বুধবার থেকেই জোর জল্পনা শুরু হয় যে নীতীশ কুমার দিল্লির রাজনীতিতে মন দিতে চান। সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মানুষের আস্থা ও সমর্থনে তিনি বিহারের জন্য কাজ করেছেন। তবে রাজনৈতিক জীবনের শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল বিধানসভা ও সংসদের দুই কক্ষের সদস্য হওয়ার। সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই তিনি এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চান।

আরও পড়ুন: পরীক্ষার পরে শৌচালয়ে শিশুর জন্ম দিল নাবালিকা! বাবা কে? খুঁজছে পুলিশ

বিহারে ৫টি আসনের জন্য রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। তার আগেই বুধবার থেকেই জোর জল্পনা শুরু হয় যে নীতীশ কুমার দিল্লির রাজনীতিতে মন দিতে চান। সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মানুষের আস্থা ও সমর্থনে তিনি বিহারের জন্য কাজ করেছেন। তবে রাজনৈতিক জীবনের শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল বিধানসভা ও সংসদের দুই কক্ষের সদস্য হওয়ার। সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই তিনি এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চান।

জেডিইউ সূত্রে খবর, বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেবেন নীতীশ। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন হলেও বিহারে এনডিএ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে খুব শিগগিরই বিহার পেতে পারে নতুন মুখ্যমন্ত্রী। তবে নীতীশের এই সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে তাঁর একাংশ সমর্থকের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই পাটনায় জেডিইউর দলীয় দফতরের সামনে বিক্ষোভ দেখান সমর্থকরা। ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। যদিও তাতেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি নীতীশ।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, নীতীশ কুমার ইস্তফা দিলে বিহারের মুখ্যমন্ত্রী হবেন কে? জেডিইউরই কোনও নেতা, নাকি বিজেপির কেউ? দীর্ঘদিন ধরেই বিহারের মুখ্যমন্ত্রীর কুরসির দিকে নজর বিজেপির। স্বাধীনতার পর এখনও পর্যন্ত বিহারে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী হয়নি। ফলে এবার সেই সুযোগ আসতে পারে বলেই জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করার পথও খুলে যেতে পারে। ছেলের রাজনৈতিক উত্থানের পথ সুগম করতেই কি মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত? সেই প্রশ্নই এখন ঘুরছে বিহারের রাজনীতিতে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor