HomeScroll‘তুমিই এখন আমার অনুপ্রেরণা’, বৈভবের ২০৪ রানে মুগ্ধ সূর্যকুমার যাদব
Vaibhav Sooryavanshi

‘তুমিই এখন আমার অনুপ্রেরণা’, বৈভবের ২০৪ রানে মুগ্ধ সূর্যকুমার যাদব

মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস। কিশোর ক্রিকেটারের ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।

ওয়েব ডেস্ক : মাত্র ৫৩ বলে ২০৪ রান! কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) এমন বিধ্বংসী ইনিংসে মুগ্ধ ভারতীয় ক্রিকেটের তারকারা। প্রশংসায় পঞ্চমুখ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। সোশ্যাল মিডিয়াতে বৈভবকে নিজের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন তিনি। সূর্যকুমার লিখেছেন, “বৈভব সূর্যবংশী, তুমিই এখন আমার অনুপ্রেরণা। কী অসাধারণ ক্রিকেটার!”

দোহায় এসিসি রাইজিং স্টার্স এশিয়া কাপ ২০২৬-এ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে খেলতে নেমে রেকর্ডের পর রেকর্ড গড়েছে বৈভবের ব্যাট। মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়েছে সে। ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২০২৩ সালে গড়া ২৯ বলের রেকর্ড। এরপর মাত্র ৪০ বলে ১৫০ রান করে নিজের আগের ৫৯ বলের রেকর্ডও ভেঙেছে বৈভব। বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গত বছর সেই নজির গড়েছিল সে

এরপর মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে আরও বড় নজির গড়ে বৈভব। লিস্ট এ ক্রিকেটে এত কম বলে দ্বিশতরান আগে কেউ করেননি। এর আগে নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন। শুধু তাই নয়, এই ইনিংসে ৭টি চার ও ২৮টি ছক্কা মেরেছে বৈভব। লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও এখন তার দখলে। ২০১৮ সালে ডি’আর্সি শর্টের করা ২৩ ছক্কার নজির ভেঙে দিয়েছে সে। শেষ পর্যন্ত ২০৪ রানেই থামে তার ইনিংস।

বৈভবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। সুরেশ রায়না তার প্রতিভা ও নির্ভীক মানসিকতার প্রশংসা করে বড় স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন। মহম্মদ কাইফের কথায়, ৫৩ বলে ২০৪ রান ও ২৮টি ছক্কা—বৈভব শুধু রেকর্ড ভাঙছে না, ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখছে। এস বদ্রীনাথও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বৈভব যা করে চলেছে, তার প্রশংসায় শব্দ খুঁজে পাওয়া কঠিন।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News