HomeScrollআজ দোল পূর্ণিমা, কেমন যাবে আপনার আজকের দিন
Dol Purnima

আজ দোল পূর্ণিমা, কেমন যাবে আপনার আজকের দিন

আজ প্রথম চন্দ্রগ্রহণ তিন রাশির জীবনে শুভ ফল আনবে

ওয়েবডেস্ক-  আজ দোল পূর্ণিমা (Dol Purnima)  বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে আজ ১৭ ফাল্গুন, সোমবার অর্থাৎ২ মার্চ এই তিথি পড়ছে। এর সময়কাল বিকেল ৫টা ৫৭ মিনিট। এসেই সময় থেকে এই তিথি পড়ছে। এই তিথি শেষ হবে, ১৮ ফাল্গুন, অর্থাৎ কাল মঙ্গলবার। তিথি শেষ হবে ৩ মার্চ, মঙ্গলবার। সেই দিন বিকেল ৫ টা ৮ মিনিটে এই তিথি শেষ হবে।  ৩ ফেব্রুয়ারি  মাসে কুম্ভ রাশিতে (Horoscope) সূর্য, শুক্র, রাহু ও মঙ্গলের অবস্থানের ফলে একটি বিরল পঞ্চগ্রহী যোগ (Panchagrahi Yoga) তৈরি হচ্ছে। সেই সঙ্গে ওই দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar eclipse) হতে চলেছে। এটি মেষ, মিথুন ও সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে

মেষ: আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে সন্তানের পড়াশোনা নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকতে পারে।

বৃষ: অতীতে হওয়া কোনও ক্ষতির কথা ভেবে দুশ্চিন্তা করবেন না ইতিবাচক কাজে মন দিন।

মিথুন: অমীমাংসিত সমস্যা সমাধানে বাড়ির গুরুজনদের পরামর্শ পাবেন। সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন, না হলে সমস্যা বাড়তে পারে।

কর্কট: নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে, দ্বিধা না করে এগিয়ে যান। আর্থিক উন্নতি।

সিংহ: ব্যবসায়িক ও কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় থাকবে। দিনটি আপনার জন্য অনুকূল। শুভ সময় আসবে।

কন্যা: আপনার অন্তর্দৃষ্টি বা ইনটুইশন আজ খুব প্রবল থাকবে। মনের কথা শুনে সিদ্ধান্ত নিন, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

তুলা: ধীরগতিতে এগোলেও আপনি সঠিক পথেই আছেন, সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন।

বৃশ্চিক: কর্মস্থলে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, বিনিয়োগে বিরত থাকুন।

আরও পড়ুন-  হোলিকা দহনের পরেই ব্যবসায়ে নতুন বিনিয়োগ ও কেরিয়ারে উন্নতি এই চার রাশির

ধনু: ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

মকর: আজ কোনও বড় বিনিয়োগ না করাই শ্রেয়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন।

কুম্ভ: দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, ঝামেলা এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মীন: স্বাস্থ্যের প্রতি নজর দিন। তরল জাতীয় খাবার গ্রহণ আপনার জন্য উপকারি হবে। মন মেজাজ ভালো থাকবে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

[youtube-feed feed=1]
Read More

Latest News