Wednesday, April 8, 2026
HomeScrollশ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত! কাদের হারালে হাতে আসবে ট্রফি? দেখুন
Rising Stars Asia Cup 2026

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত! কাদের হারালে হাতে আসবে ট্রফি? দেখুন

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স! সেমির লড়াইয়ে শ্রীলঙ্কাকে হেলায় হারাল টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: আগেই পুরুষরা উঠেছেন টি-২০ বিশ্বকাপের ‘সুপার-৮’-এ, এবার ফাইনালে উঠলেন দেশের মহিলারা। তবে বিশ্বকাপ নয়, রাইজিং স্টার্স এশিয়া কাপের (Rising Stars Asia Cup 2026) ফাইনালে উঠে গেল ভারতীয় ‘এ’ মহিলা দল (India A Women’s Cricket Team)। বুধবার ব্যাংককে টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে (India Vs Sri Lanka) পাঁচ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। ১১৯ রানের লক্ষ্য তাড়া করে ভারত এই ম্যাচ জিতে নেয় ৩৯ বল বাকি থাকতেই। ম্যাচের নায়িকা রাধা যাদব।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় দল। ৩৫ বলে ৩১ রান করেন সঞ্জনা কাবিন্দি, শশীনি গিমহানি করেন ২২ রান। উল্লেখযোগ্য জুটি গড়তে না পারায় বার বার থমকে যায় শ্রীলঙ্কা দলের ইনিংস।

আরও পড়ুন: সূর্যর মুকুটে নয়া পালক! বিশ্বকাপের মাঝেই রোহিতকে টপকে গেলেন ‘মিঃ ৩৬০’

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল রাধা যাদব। ভারতের এই বাঁ হাতি স্পিনার ৩.৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তাঁর ঘূর্ণিতে শ্রীলঙ্কার মিডল ও লোয়ার অর্ডার কার্যত ধসে পড়ে। রাধাকে দারুণ সঙ্গ দেন প্রেমা রাওয়াত। তিনি ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন। এই ম্যাচে একজোড়া উইকেট নেন তনুজা কাঁওয়ারও।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নন্দিনী কাশ্যপকে হারায় ভারত। তবে দ্রুত পাল্টা আক্রমণ শানান দীনেশ বৃন্দা। মাত্র ২০ বলে ৪২ রান করে ম্যাচের রাশ টেনে নেন তিনি। অনুষ্কা শর্মা করেন ২৭ রান। গিমহানির জোড়া উইকেটে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ব্যাট হাতে দায়িত্ব নেন রাধা। ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জয় এনে দেন তিনি। এরপর রবিবার টুর্নামেন্টের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের (India Vs Bangladesh) বিরুদ্ধে। দুই প্রতিবেশীর মহারণ এখন কেবল সময়ের অপেক্ষা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto