Tuesday, March 17, 2026
Homeশরীরে মিলল মারণরোগের ভাইরাস, ফের মাঠের বাইরে নেইমার!

শরীরে মিলল মারণরোগের ভাইরাস, ফের মাঠের বাইরে নেইমার!

ওয়েব ডেস্ক: বর্তমান প্রজন্মের যেসব ফুটবলারদের নিয়ে দেশ বিদেশে চর্চা হয়, তাঁদের মধ্যে চোটের সমস্যায় সবথেকে বেশি ভুগতে হয়েছে নেইমার জুনিয়রকে (Neymar Jr)। প্রতিভা থাকা সত্ত্বেও কেরিয়ারের অনেকটা গুরুত্বপূর্ণ সময় চোটের (Injury) কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ব্রাজিলীয় (Brazil) তারকাকে। জুনের শুরুতে এবার এক মারণ রোগে আক্রান্ত হলেন নেইমার। জানা গিয়েছে, তিনি ফের কোভিড (Covid-19) আক্রান্ত হয়েছেন।

চোটের কারণে অনেকটা সময় খেলতে পারেননি তিনি। সম্প্রতি চোট সারিয়ে স্যান্টোসের হয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু সেই আনন্দ নেইমাররের জীবনের বেশিদিন স্থায়ী হল না। স্যান্টোস ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে নেইমার ক্লাবের অনুশীলনে নেই। শরীরে জ্বর, হাত-পা ব্যথা এবং করোনার অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টেই দেখা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।

আরও পড়ুন: সিনার বনাম আলকারাজ, ফ্রেঞ্চ ওপেনের মুকুট আজ কার মাথায়?

তবে ক্লাবের তরফে নেইমারের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগের কিছু বলা হয়নি। স্যান্টোস কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই ব্রাজিলীয় ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর শরীরে গুরুতর কোনও সমস্যা নেই বলে জানা গিয়েছে। তবুও নেওয়া হচ্ছে সতর্কতা। আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁকে। আগামী সোমবার আবারও হবে করোনা পরীক্ষা।

প্রসঙ্গত, সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে নিজের প্রাক্তন ক্লাব স্যান্টোসে ফিরে এসেছিলেন তিনি। সাত ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে ভালো ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। এমনকি কর্নার কিক থেকে সরাসরি এক গোলও করেছিলেন। কিন্তু ১৭ এপ্রিল ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। প্রায় দেড় মাস পর কিছুদিন আগেই প্রত্যাবর্তন করেছিলেন। ফেরার পরও তাঁর ফর্ম ছিল নজরকাড়া। কিন্তু এবার তাঁর পা থেকে ফুটবলকে দূরে সরিয়ে দিল কোভিড-১৯।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor