Thursday, February 12, 2026
HomeIPL 2025১৭ বছর পর ধোনির ডেরায় কোহলিদের জয়!

১৭ বছর পর ধোনির ডেরায় কোহলিদের জয়!

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির ডেরা থেকে ম্যাচ নিয়ে গেল বিরাট কোহলির দল। ১৭ বছর পর এই ঘটনা ঘটল। ২০০৮ সালে প্রথম আইপিএলে রাহুল দ্রাবিড়ের দল এই কীর্তি করেছিল। চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৫০ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল ২০২৫-এর শুরুটা ভালোই হল তাদের। পরপর কেকেআর এবং সিএসকে-র মতো দুই হেভিওয়েট দলকে হারাল আরসিবি। এই জোড়া রজত পতিদারদের অনেকটা আত্মবিশ্বাস জোগাবে।

টসে জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান করে কোহলির দল। কোহলি নিজে ৩০ বলে ৩১ করেন। তাঁর ওপেনিং পার্টনার ১৬ বলে ৩২ করেন এবং বিদ্যুৎগতির ধোনির স্টাম্পিংয়ে আট হন। যে আউটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে যাবেন না রোহিত শর্মা!

তবে চেন্নাইকে ভোগাল ক্যাচ ফস্কানো। আরসিবির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক রজত পতিদার, তাঁর তিনটে ক্যাচ পড়ল। সিএসকে অধিনায়ক ক্যাচ মিসকে হারের অন্যতম কারণ হিসেবে দায়ী করলেন। শেষদিকে টিম ডেভিডের আট বলে ২১ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল।

ঋতুরাজ জানালেন, ২০ রান বেশি করে ফেলেছে প্রতিপক্ষ, তবে তাঁর দল হারল ৫০ রানে। তার কারণ আরসিবির বোলারদের আঁটোসাঁটো বোলিং। জশ হ্যাজলউড চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট নিলেন। ভুবনেশ্বর কুমারও ভালো বল করেছেন। যশ দয়াল এবং লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নিলেন। তবে চেন্নাই সমর্থকরা শেষ বেলায় তিনটি চার এবং দুটি ছয় সহ ১৬ বলে ৩০ রানের ইনিংস দেখে খুশি মনে বাড়ি গেলেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast