Saturday, May 16, 2026
HomeScrollগ্রিনকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য রাহানের, জবাব দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড
Cameron Green

গ্রিনকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য রাহানের, জবাব দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

গ্রিনকে নিয়ে কী জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড?

ওয়েব ডেস্ক : রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার হেরেছে কেকেআর (KKR)। তার পরেই, ম্যাচে ক্যামেরন গ্রিন (Cameron Green) কেন বল করেননি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এ নিয়ে অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) জানিয়েছিলেন, ও কেন বোলিং করেনি, সেই প্রশ্নটা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে করুন।’ এ নিয়ে এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের (Cricket Australia) তরফে জানানো হল, আপাতত অজি তারকা বোলিং করতে পারবেন না। পিঠে ব্যাথার কারণে তাঁকে প্রায় ১০-১২ দিন বোলিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন গ্রিন। ১০ বলে ১৮ রান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে বল করতে দেখা যায়নি তাঁকে। সব মিলিয়ে বোলিং ব্যর্থতার কারণে আইপিএলের (IPL) প্রথম ম্যাচ ২২০ রান করেও হারতে হয়েছে কেকেআর-কে। ম্যাচের পর গ্রিনের বোলিং নিয়ে প্রশ্ন উঠতেই রহানে মন্তব্য করেছিলেন, বিষয়টি জানতে ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার’ সঙ্গে যোগাযোগ করুণ। এরপরই অস্ট্রেলিয়ার বোর্ড তরফে জানানো হল, গ্রিন এখন ধীরে ধীরে নিজের বোলিং লোড বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছেন। আরও কিছুদিন পরই তাঁকে বোলিংয়ে দেখা যেতে পারে।

আরও খবর : শুরুতেই ছন্দ পতন, ২২০ রান করেও কেকে-হার! রেকর্ড জয় মুম্বইয়ের

উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে বড় ধরনের পিঠের অস্ত্রোপচার হয়েছিল গ্রিনের (Cameron Green)। সেই কারণেই তাঁকে নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেকেআর কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছে বোর্ড। এদিকে আইপিএলের নিলামে প্রায় ২৫.২০ কোটি টাকায় দলে নেওয়া এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি প্রত্যাশা রয়েছে। তবে আপাতত তাঁকে ব্যাটার হিসেবেই ব্যবহার করতে হচ্ছে দলকে।

এবারের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ফিটনেস নিয়েও বাড়তি নজর রয়েছে। জশ হেজেরউড (Josh Hazlewood) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে যোগ দিলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। মিচেল স্টার্কের (Mitchell Starc) কাঁধ ও কনুইয়ের চোটের কারণে শুরুর দিকে খেলতে পারছেন না। অন্যদিকে প্যাট কামিন্স (Pat Cummins) কোমরের চোটে আপাতত বিশ্রামে রয়েছেন। কিন্তু গ্রিনকে প্রশ্ন উঠতেই এবার জবাব দিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto