HomeScroll১২ টন কিটক্যাট চুরি! টান পড়তে চলেছে জোগানে? স্পষ্ট করল নেসলে
Kitkat

১২ টন কিটক্যাট চুরি! টান পড়তে চলেছে জোগানে? স্পষ্ট করল নেসলে

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ...

ওয়েব ডেস্ক: ইউরোপে (Europe) জনবহুল রাস্তার মাঝপথে চুরি হয়ে গেল ৪ লক্ষেরও বেশি কিটক্যাট চকোলেট বার (Chocolate Kitkat Bar)। ঘটনায় উদ্বেগ বাড়তেই আনুষ্ঠানিক বিবৃতি জারি করল প্রস্তুতকারক সংস্থা নেসলে (Nestle)। সংস্থার দাবি, গত ২৬ মার্চ সেন্ট্রাল ইতালি থেকে পোল্যান্ডে যাওয়ার পথে একটি ট্রাক থেকে মোট ৪,১৩,৭৯৩টি কিটক্যাট বার (প্রায় ১২ টন চকোলেট) উধাও হয়ে যায়। এখনও পর্যন্ত ট্রাক বা পণ্য উদ্ধার হয়নি। স্থানীয় প্রশাসন ও সাপ্লাই চেন অংশীদারদের সঙ্গে মিলিয়ে তদন্ত চালানো হচ্ছে।

নেসলে জানিয়েছে, এই চুরি যাওয়া পণ্য ইউরোপের বিভিন্ন অনানুষ্ঠানিক বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি বারে থাকা ইউনিক ব্যাচ কোড স্ক্যান করে সহজেই শনাক্ত করা সম্ভব, সেটি চুরি যাওয়া চালানের অংশ কি না। এমন ক্ষেত্রে সংস্থাকে দ্রুত জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ইস্টারের আগে ডাকাতি! ১২ টন কিটক্যাট উধাও

একইসঙ্গে সংস্থা স্পষ্ট করেছে, এই চকোলেটগুলিতে কোনও নিরাপত্তাজনিত ঝুঁকি নেই। তবে সাধারণ মানুষকে চুরি যাওয়া পণ্য খোঁজা বা নিজেরা উদ্ধার করার চেষ্টা না করার অনুরোধ জানানো হয়েছে।

নেসলের এক মুখপাত্রের কটাক্ষ, “আমরা সবসময় বলি, ‘কিটক্যাট নিয়ে একটু ব্রেক নিন’, কিন্তু চোরেরা বোধহয় সেটাকে একটু বেশিই সিরিয়াসলি নিয়েছে!” পাশাপাশি তিনি জানান, সাম্প্রতিক সময়ে পণ্য চুরির ঘটনা বাড়ছে, তাই সচেতনতা বাড়াতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News